‘আমাকে বলেছিল দ্বৈপায়নকে বিয়ে করলে আমাদের সম্পর্কটাই টিকবে না…’, মুখ খুললেন ছোটপর্দার ‘রাজনন্দিনী’ ওরফে পায়েল দে

পায়েল দে

দীর্ঘ ১৬ বছরের অভিনয় জীবনে ‘দুর্গা’, ‘বেহুলা’র মত জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় তাক লাগিয়ে দিয়েছিল অভিনেত্রী পায়েল দে। সম্প্রতি চিরদিনই তুমি যে আমারে রাজনন্দিনী চরিত্রে তাকে দেখছে দর্শক।

অভিনয় জগতের পাশাপাশি গুচ্ছিয়ে সংসার করেন। অভিনয় জগতে এসেই অভিনেতা দ্বৈপায়ন দাসের সাথে পরিচয়। দেখতে দেখতে দাম্পত্যের ১২ বছর পার করলেন পায়েল। দ্বৈপায়ন এবং ছেলে মেরখকে নিয়ে সুখে সংসার করছেন অভিনেত্রী। তবে একসময় ইন্ডাস্ট্রির সহ-কর্মীকে বিয়ে করার জন্য শুনতে হয়েছিল নানা কটাক্ষ।

এক সাক্ষাৎকারে পায়েল জানিয়েছিলেন, ‘বিয়ের আগে ইন্ডাস্ট্রির একজন তাকে বলেছিল, একই পেশার মানুষকে বিয়ে না করতে। এই বিয়ে নাকি টিকবে না। সম্পর্কে নাকি শুধু রেষারেষি হয়’।

অভিনেত্রী আরও জানান, একই পেশায় থাকা অভিশাপ নয়, এটা আমার কাছে আশীর্বাদের মতো। আমি এবং দ্বৈপায়ন যেহেতু দু’জনেই অভিনয় জগতের সাথে যুক্ত তাই দুজনের সমস্যা আমরা ভালো বুঝতে পারি। দেরী করে বাড়ি ফেরার সমস্যাগুলো আমরা বুঝি। একজন স্বামীর আগে ও আমার খুব ভালো বন্ধু। ওকে ছাড়া আমি একেবারেই অসম্পূর্ণ।”