‘আমাকে বলা হয়েছিল তুমি বেরিয়ে গেলে কোন যায় আসে না…সম্পর্ক শেষ হওয়ার সময় খুব ভেঙে পরেছিলাম…’, মধুমিতার সঙ্গে ডিভোর্সের পর প্রথমবার ব্যক্তিগত জীবন ও অভিনয় জীবন নিয়ে মুখ খুললেন সৌরভ

অভিনেতা সৌরভ চক্রবর্তী

সম্প্রতি কিছুদিন আগে বিয়ে হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারের। এদিকে তার প্রাক্তনের জীবনেও নতুন প্রেমের গুঞ্জন। গুঞ্জন ছড়িয়ে, লক্ষ্মী ঝাপির শুভস্মিতা মুখোপাধ্যায়ের সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা সৌরভ চক্রবর্তী। যদিও তারা এই বিষয়ে কেউই সরাসরি জানাতে চাননি।

তবে মধুমিতার বিয়ের পর আরও একবার লাইমলাইটে উঠে আসেন সৌরভ। চর্চা হয় তাদের পুরনো ভেঙে সম্পর্ক নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত সম্পর্ক এবং অভিনয় জীবনের স্ট্রাগল নিয়ে মুখ খুললেন অভিনেতা।

সৌরভ জানান, মফঃস্বলের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সন্তান তিনি। কখনোই চাকরিতে আগ্রহ ছিল না। বরং শিল্প আর সংস্কৃতির দিকে ঝোঁক ছিল। তাই ছোট থেকে কবিতা লিখতেন। থিয়েটারে যুক্ত হয়ে নিয়মিত নাটকে অভিনয় করেছেন ।

সৌরভের জার্নি শুরু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে। অনেক লড়াই আর স্ট্রাগল করে প্রধান মুখ হয়ে ওঠেন তিনি। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, “আমাকে বলা হয়েছিল তুমি থিয়েটার থেকে বেরিয়ে গেলে যায় আসে না’। তবে সেই অপমানে থেমে থাকেননি অভিনেতা। নিজের কঠোর পরিশ্রমে সাফল্যের দিকে এগিয়ে যায়।

অনেক বছর আগে মধুমিতার সাথে সেপারেশন হয়ে গেলেও প্রাক্তনের বিয়ের সময় তার ব্যক্তিগত জীবন আবার শিরোনামে উঠে আসে। সৌরভ বলেছেন, “সম্পর্ক ভেঙে যাওয়ার সময় ব্যক্তিগত ভাবে খুব ভেঙে পরেছিলাম কারণ তখনি বাবার শরীর খারাপ ছিল। সেপারেশন কষ্টকর ছিল কিন্তু জীবন তো থেমে থাকবে না, সেই কঠিন সময় প্রিবারের দায়িত্ব, কর্মজীবন আর শুধু নিজের স্বপ্নের উপর মনোযোগ দিয়েছি।

সূত্রঃ https://tollytales . com/entertainment/tollywood/sourav-chakraborty-opens-up-about-his-struggle-50856