‘আমি খুব ভেঙে পড়েছিলাম…মায়ের বেদি সরানোর…’, বললেন সায়ক চক্রবর্তী

সায়ক চক্রবর্তী

গো-মাংসের বিতর্কের পর সোশ্যাল মিডিয়া থেকে অদৃশ্য হয়ে যান অভিনেতা সায়ক চক্রবর্তী। নিজের ভাইরাল হওয়া ভিডিও নিয়ে বিতর্কে সমালোচিত হন অভিনেতা। আর তারপর থেকে একটু আড়ালেই রয়েছেন তিনি।

তার মাঝেই ভাইরাল হল সায়কের একটি পুরনো সাক্ষাৎকার। এই সাক্ষাৎকার তার জীবনে ঘটে যাওয়া অলৌকিক ঘটনা। ঘটনাটি ইন্দ্রপুরী স্টুডিয়োতে ঘটে যাওয়া এক ঘটনা। বামাক্ষ্যাপা, করুণাময়ী রানী রাসমণি সমস্ত হয় এই স্টুডিয়োতে। আর সেখানেই এক অলৌকিক ঘটনা রয়েছে।

সেই পুরনো সাক্ষাৎকারে সায়ক জানান,  ‘এই সেটটা আমার কাছে খুব লাকি। এখানে স্বয়ং মা তারা বিরাজ করেন। যাঁরা এই সেটে দীর্ঘদিন কাজ করেছেন তাঁরা জানেন। ‘বামাক্ষ্যাপা’ ধারাবাহিকের সময়ে ওখানে একটা সেট তৈরি করা হয়েছিল। যেটা পরবর্তীকালে আর ভাঙা হয়নি। মায়ের বেদি সরানোর সময়ে যাঁরা কাজ করেছিলেন, তাঁদের স্বপ্নে দেখা দিয়েছিলেন। জানিয়েছিলেন মা এখানেই থাকতে চান। তাঁকে যাতে এখান থেকে সরানো না হয়। তার পর থেকে কত বছর হয়ে গিয়েছে ‘বামাক্ষ্যাপা’র। আজও কিন্তু প্রতিদিন, প্রতি মুহূর্তে পুজো হয় মায়ের।’

সায়ক জানিয়েছিলেন ফ্ল্যাট করার জন্য তার সমস্ত লোন আটকে যায়। অভিনেতার মতে,  ‘শুটিং সেটের মা তারা কতটা জাগ্রত, তা নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছি। প্রথম ফ্ল্যাট কেনার সময়ে খুব সমস্যা হয়েছিল। কিছুতেই লোন পাচ্ছিলাম না। আমি খুব ভেঙে পড়েছিলাম। সকলের মুখে জাগ্রত মায়ের কথা শুনে একদিন সেটে গিয়ে বলেছিলাম, তুমি যদি সত্যিই থেকে থাকো, তা হলে আমার সমস্যার সমাধান করে দাও না। আমার মায়ের জন্য একটা ছাদ তৈরি করতে চাই। সে দিন স্টুডিয়োর গেট থেকে বেরতেও পারিনি। তার আগেই ফোন এসেছে আমার কাছে। সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। তার পর থেকে আমার জীবনে যা যা হয়, আমি ওখানে গিয়েই বলি। বুঝতে পারি কতটা শক্তিশালী মা।’