
ব্যক্তিগত জীবনের টানাপোড়েন থেকে বেড়িয়ে এসে জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন দেবলীনা। সম্প্রতি একটি ছোট ভিডিও বার্তায় গায়িকা অকপটে স্বীকার করেছেন তাঁর মনের ভেতর চলতে থাকা সেই লড়াইয়ের কথা। তিনি বলেন, ‘আমি না মাকে খুব ভালোবাসি। এত কিছু হতো না যদি মাকে করা অপমান বা সব জিনিসপত্র গুলো সহজে মেনে নিতাম।’
দেবলীনা জানান, তিনি বরাবরই প্রিয়জনদের হারানোর ভয়ে থাকতেন। আর এই ভয়টাই তাঁকে এতদিন সবকিছু সহ্য করে চুপ থাকতে বাধ্য করেছে। তাঁর কথায়, ‘হারানোর ভয়টা পেয়েই এতদিন এত চুপচাপ ছিলাম বা এতদিন চুপ ছিলাম।’
প্রিয় মানুষদের ধরে রাখার এই তীব্র ইচ্ছাই শেষ পর্যন্ত তাঁর জীবনের জন্য অমঙ্গল হয়ে দাঁড়িয়েছে। বিচ্ছেদের জল্পনা আর আইনি লড়াইয়ের মাঝখানে দেবলীনার এই অকপট স্বীকারোক্তি সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বর্তমানে দেবলীনা তাঁর স্বামীর থেকে আলাদা থাকছেন এবং নতুন ফ্ল্যাটে নিজের ও মায়ের সাথে জীবনকে নতুনভাবে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
