‘বোকা ছিলাম…মানুষ চিনলাম…আমি ‘বন্ধু’ বলে ভাবতাম তারাই…’, ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী পায়েল দে

অভিনেত্রী পায়েল দে

বাংলা বিনোদন দুনিয়ার একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন পায়েল দে। যিনি একাধিক বাংলা ধারাবাহিক, সিনেমা-সিরিজে অভিনয় করেছেন। বর্তমানে অভিনয় করছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে  অতিথিশিল্পী হিসাবে। যদিও যতদিন অভিনয় করার কথা ছিল তা হয়ে গেছে ভবিষ্যতে সেই চরিত্রের তাঁর প্রয়োজন হবে কি না, তা এখনই বলতে পারছেন না অভিনেত্রী।

২০ বছরের এই অভিনয় জীবনে তিনি নানা ধরণের চরিত্রে কাজ করেছিলেন, নিজের সাবলীল অভিনয় দিয়ে প্রতিবার দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। কর্মজীবনের সাথে কখনোই ব্যক্তিগত জীবন গুলিয়ে ফেলেন না পায়েল। এমনকি ব্যক্তিগত জীবন কখনোই বাইরে আনতে পছন্দ করেন না। তবুও মাঝে গুঞ্জন ছড়িয়ে পরেছিল ঘর ভাঙার। আচমকাই শোনা যায় স্বামী দ্বৈপায়ন দাসের সাথে সম্পর্কে চিড় ধরেছে। সত্যিই কি তাই? অবশেষে মুখ খুললেন পায়েল।

আনন্দ বাজার ডট কমকে ব্যক্তিগত জীবন প্রসঙ্গে পায়েল জানান, “এই এপ্রিল এলে আমার অভিনয়জীবনের ২০ বছর পূর্ণ হবে। বহু ধরনের চরিত্রে অভিনয় করেছি। আগে কিন্তু মূলত কাজ, চরিত্র নিয়েই আলোচনা হত। আর নিজের সন্তান, পরিবার নিয়ে আমি ভাল আছি এটা কেন বাইরে জাহির করতে যাব?”

পায়েল আরও বলেন,  “কাজের জন্য আমি পরিচিতি পেয়েছি। সেখানে আমার পরিবারকে টানার কোনও মানে নেই। আর আমি এক জন আলাদা মানুষ। গোগোল (পায়েলের স্বামী দ্বৈপায়ন দাস) এক জন আলাদা মানুষ। ব্যক্তিগত জীবনে আমরা স্বামী-স্ত্রী। কিন্তু পেশাদার জীবনে তো দু’জনে একে বারে ভিন্ন। এটা গুলিয়ে ফেললে মুশকিল।” নিজের ভাল থাকাই গুরুত্বপূর্ণ পায়েলের কাছে। পায়েল যোগ করেন, “এই পর্যায়ে আমি দেখলাম তাঁরাই আমার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনা করেছেন, যাঁদের আমি ‘বন্ধু’ বলে ভাবতাম। তাঁরাই গসিপ করে আনন্দ পাচ্ছেন। এতে আমার আপত্তি নেই। কারণ, আমি ছেলে-পরিবার নিয়ে সুখে আছি।”

অভিনেত্রী আরও জানান,  “আমাকে হয়তো খুব নরম মনে হয় দেখলে, কিন্তু ধাক্কা খেতে খেতে ভিতর থেকে আমি এখন অনেক কঠিন। বোকা ছিলাম। করোনা পরিস্থিতি আমাকে মানুষ চিনতে শিখিয়েছে। খারাপ পরিস্থিতি মোকাবিলা করতে শিখিয়েছে।”