‘ভেবেছিলাম অভিনয়টাই ছেড়ে দেব…রোজ বাড়ি এসে কাঁদতাম..’, মুখ খুললেন নন্দিনী দত্ত

নন্দিনী দত্ত

ছোট পর্দার পরিচিত মুখ নন্দিনী দত্ত। বর্তমানে ‘কনে দেখা আলো’ ধারাবাহিকে বনলতা চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়ে ছেন অভিনেত্রী। কিন্তু তার এই সাফল্যের পথটা অতটাও সহজ ছিল না। একসময় অভিনয়ের দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিতে চেয়েছিলেন।

নন্দিনী কোনোদিন অভিনেত্রী হতে চাননি। ছোটবেলায় তার স্বপ্ন ছিল একজন আইনজীবী হওয়ার। নাচ এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরির শখ ছিল তার। সেখান থেকেই অভিনেতা সায়ক চক্রবর্তী তাকে প্রথম অভিনয়ের প্রস্তাব দেন।

শুরুতে খুব একটা সিরিয়াস না থাকলেও মায়ের উৎসাহে অডিশন দিতে শুরু করেন তিনি। স্টার জলসার এখানে আকাশ নীল ধারাবাহিকের মাধ্যমে তার প্রথম পর্দায় আসা। এরপর ‘শ্রী রামকৃষ্ণ’ এবং ‘বসন্ত বিলাস’-এর মতো ধারাবাহিকে কাজ করে প্রশংসা কুরিয়েছেন তিনি।

সফলতা পাওয়ার পরেও একসময় অভিনয় ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন, বাড়ি এসে রোজ কাঁদতেন। কেন অভিনয় ছেড়ে দিতে চেয়েছিলেন নন্দিনী? এখানে আকাশ নীল ধারাবাহিকে কাজ করার সময় নন্দিনী ছিলেন ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন। সেই সময় সেটের পরিবেশ তার জন্য খুব একটা অনুকূল ছিল না।

ছোটখাটো ভুলের জন্য পরিচালক বা ক্রিয়েটিভ টিমের পক্ষ থেকে তাকে প্রচণ্ড বকাবকি করা হতো। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি রোজ মেট্রোতে বা বাড়িতে ফিরে অঝোরে কাঁদতেন। তীব্র অভিমান আর অপমানে তিনি ভেবেছিলেন, ‘আমি আর অভিনয়ই করব না, এটা আমার জন্য নয়।’ তবু হেরে যাননি অভিনেত্রী। লড়াই করেই এগিয়ে গেছেন নিজের লক্ষ্যে।