‘কখনো ভাবিনি এরকম জঘন্য নর্দমার মধ্যে দিয়ে যেতে হবে…কেয়ার না পেলে…’, ক্ষোভপ্রকাশ লোপামুদ্রার

লোপামুদ্রা মিত্র

বাংলা গানের জগতে এক উজ্জ্বল মুখ লোপামুদ্রা মিত্র। গানের পাশাপাশি নিজেরর ব্যক্তিত্বের জন্যও তিনি প্রশংসিত। তবে এবার এক সাক্ষাৎকারে গায়িকার মন্তব্য ঘিরে শুরু চর্চা।

এদিন সাক্ষাৎকারে লোপা জানান,  ‘এখন আর তেমন করে গান গাইতে ইচ্ছে করে।’ নেপথ্যে তুলে ধরলেন সময়ের বদলে যাওয়া সংস্কৃতি ও সঙ্গীতচর্চার ধরণ।

লোপামুদ্রা আক্ষেপের সাথে জানান, “হিট হওয়ার জন্য এখন রিলস বানালেই হল, যা খুশি তাই বানানো হচ্ছে। আমরা কি কখনো ভেবেছিলাম, এমন এক জঘন্য নর্দমার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে? এভাবে চলতে থাকলে কয়েক বছরের মধ্যে বাংলা ভাষার স্বকীয়তাও বিপন্ন হতে পারে।”

ভ্যালেন্টাইনস ডে নিয়ে লোপামুদ্রার মতামত একেবারেই আলাদা, “ভ্যালেন্টাইনস ডে-টাকে আমি আদিখ্যেতার দিন হিসেবেই দেখি। আমার মধ্যে এই আদিখ্যেতা একেবারেই নেই।” তার কাছে কাজই প্রথম ভালোবাসা। তিনি স্বীকার করে নেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যত্ন পাওয়ার ইচ্ছে জন্মেছে মনে। “ইদানিং চাই, কেউ আমাকে কেয়ার করুক। কেয়ার না পেলে মনে হয়, তাহলে আর কী দরকার, একা থাকাই ভালো।”

সুত্রঃ https://bengali . indianexpress.com/entertainment/lopamudra-mitra-music-industry-comments-reels-culture-valentines-day-2026-11103375