‘আমার হাতে কাজ নেই…জানিনা কেন…’, একসময় জনপ্রিয় নায়ক হলেও আজ হাতে কাজ নেই রাজদীপের, মুখ খুললেন স্বয়ং অভিনেতা

অভিনেতা রাজদীপ গুপ্ত

অভিনেতা রাজদীপ গুপ্ত, ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেতা। ওগো বধূ সুন্দরী ধারাবাহিকের হাত ধরে ব্যাপক জনপ্রিয়তা পান রাজদীপ। ‘পঞ্চমী’ ধারাবাহিকেও দর্শকের প্রশংসা পান। তবে নায়ক হিসাবে জনপ্রিয়তা পেলেও তাকে রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে পার্শ্বচচরিত্রে অভিনয় করতে দেখা যায়। এর মাঝেই শোনা যাচ্ছে, স্বর্ণেন্দু সমাদ্দারের আগামী ধারাবাহিকে দেখা যাবে তাঁকে। ফের কি তাহলে ফিরছেন তিনি?

এই প্রসঙ্গে রাজদীপ আনন্দ বাজার ডট কমকে জানিয়েছেন, “না সেটা হচ্ছে না। অনেক দিন আগে কথাবার্তা হয়েছিল। কিন্তু তার পর আর সে ভাবে কথা এগোয়নি।”

অভিনেতার আরও জানান, “আমাকে ‘রাজরাজেশ্বরী রাণী ভবানী’ ধারাবাহিকে দেখা গিয়েছিল। কিন্তু সে ভাবে উল্লেখযোগ্য চরিত্রে অনেক দিনই দেখা যায়নি আমাকে। এখন হাতে তেমন কোনও কাজ নেই। বাড়িতেই আছি। একটি সিরিজ়ের কথা হচ্ছিল। কেন কাজ নেই বা আসছে না, সেই উত্তর আমার কাছে নেই।”

কাজ না পাওয়া নিয়ে অভিনেতা জানান, “আমি জনসংযোগে খুব একটা বিশ্বাসী নই। তাই আমার যে ‘পিআর’ খুব ভাল, তা বলতে পারব না। পারিও না। সেই জন্যই কি কাজে প্রভাব পড়ছে, তা বলতে পারব না।”