‘বাবার ভালোবাসা কি আমি জানি না…’, আক্ষেপ অভিনেত্রী অনামিকা চক্রবর্তী?

অভিনেত্রী অনামিকা চক্রবর্তী

অভিনেত্রী অনামিকা চক্রবর্তী, বাংলা টেলিভিশনের পরিচিত মুখ। একসময় নায়িকা হয়ে দাপিয়ে কাজ করেছেন সিরিয়াল, সিনেমা এবং ওয়েব সিরিজেও। স্টার জলসার ধারাবাহিক ‘এখানে আকাশ নীল’ এর হিয়া নামে তিনি আজও সকলের কাছে পরিচিত।

বর্তমানে উদয় প্রতাপ সিংয়ের সাথে সুখী সংসার করছেন। তবে জানেন কি অনামিকার জীবন অতটা সহজ ছিল না। অনেক কঠোর পরিশ্রমের পর সাফল্যের রাস্তা খুঁজে পান তিনি।

একসময় ‘দিদি নং ১’ এসে অভিনেত্রী জানিয়েছিলেন তার অভিজ্ঞতার কথা। অনামিকা সেই সময় জানিয়েছিলেন, “একদিন তাঁর মামা তাঁকে অডিশন চলছে জানিয়ে সেখানে নিয়ে গিয়ে হাজির করেন। জোর করে শুটিংয়ের সেটে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর মেকআপ করিয়ে শ্যুটিং স্পটে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেন। অভিনেত্রী অনামিকা চক্রবর্তী হাত-পা ঠাণ্ডা হয়ে যাচ্ছিল ভয়ে। ডায়লগ বলতে বলা হলে তিনি রীতিমতো কাঁপছিলেন। সেই ডায়লগ বলাই তার জীবনে এক নতুন মোড় নিয়ে আসে। সেই একটা শুট পছন্দ হয়ে যায় পরিচালকদের এবং তার পর থেকে পথ চলা শুরু।”

অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি  যখন ছোট, তখন মা-বাবার সেপারেশান হয়ে যায়। তাই ছোট থেকে মায়ের কাছেই মানুষ তিনি। বাবার ভালোবাসা কি, জানেন না অভিনেত্রী। তবে বাবার উপর তার রাগ বা ক্ষোভ নেই। যত আবদার তার মায়ের কাছে। তার মা একজন বিউটিশিয়ান। ছোট থেকে তার মা, তাকে আগলে রেখেছেন।

অভিনেত্রী আরও জানান, তিনি খুব জেদি এবং নিজের পায়ে দাঁড়ানো তার স্বপ্ন ছিল। বেঙ্গালুরুতে  একবছর কর্পোরেটে চাকরি করেছেন। বড় হয়ে নৃত্যশিল্পী হওয়ার স্বপ্ন ছিল তার। ছোট থেকে নাচ শেখেন। কিন্তু আচমকাই অভিনয় জগতে প্রবেশ করা।