আজকের যুগে দাঁড়িও মেয়েদের বডি শেমিং নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। মানুষের চেহারা নিয়ে প্রায়ই কটাক্ষ করে থাকেন সকলে। আর তেমনটাই ঘটেছে অভিনেতা আবির চট্টোপাধ্যায় স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়ের সঙ্গে ।
আবির চট্টোপাধ্যায় আর তার স্ত্রী নন্দিনী লাইমলাইটের থেকে দূরে থাকতেই পছন্দ করেন। লোক দেখানোর ভালোবাসার ভিড়ে আড়ালে তারা সুখী। কিন্তু মানুষের মুখ কি আর বন্ধ করা যায়। মাঝেমধ্যেই নেটিজেন কটাক্ষের মুখে পড়তে হয় আবীরের স্ত্রীকে। একসময় স্টেট আপ উইথ শ্রীতে এসে সেই প্রসঙ্গেই মুখ খুলেছিলেন অভিনেতা।
স্ত্রীর মোটা চেহারা নিয়ে কটাক্ষে বিরুদ্ধে আবীর জানান, , ‘আমার যেটা সব থেকে খারাপ লাগে তা হল আমি এটা কখনও বদলাতে পারব না, এবং আমার সান্তনা দেওয়ার জায়গাও নেই। এটা আমার সব থেকে খারাপ লাগার জায়গা, যে আমি কিছু করতে পারি না।”
অভিনেতা আরও বলেছিলেন, ‘এই নিয়ে আমাকে সব জায়গাতেই প্রশ্ন করা হয়। তবে আমার মনে হয় যারা এগুলো করে তারা এই সময়টা পাওয়ারও যোগ্য নয়। তাই এটা নিয়ে আলোচনায় না যাওয়া উচিত। এটাকে এড়িয়ে যাওয়া উচিত। এর থেকে বড় অপমান তাঁদের করা যাবে না।’

