‘আমি তো কোনও লবির অংশ নই…তাই হয়তো পরিচালক প্রযোজকদের আমার কথা…’, বিস্ফোরক অভিনেত্রী রূপা ভট্টাচার্য

অভিনেত্রী রূপা ভট্টাচার্য

আজ অর্থাৎ ১১-ই জানুয়ারি অভিনেত্রী রূপা ভট্টাচার্যের শুভ জন্মদিন। এই স্পেশাল দিনটি নিয়ে তেমন কোনও কৌতূহল নেই অভিনেত্রীর। খুব বেশি আড়ম্বর তার কখনোই পছন্দ নয়। আনন্দ বাজার অনলাইনের কাছে রুপা জানান, “রাতেই শ্বশুর-শাশুড়়ি ফোন করেছিলেন। আমরা গিয়ে উঠতে পারিনি। তবে মধ্যরাতে বর বেশ কিছু পরিকল্পনা করেছিল। কিছু বন্ধুও এসেছিল।”

বর্তমানে তাকে সেভাবে পর্দায় দেখা যায়না। এই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, “সবার সঙ্গে ভাল সম্পর্ক থাকলেও আমি তো কোনও লবির অংশ নই। বুঝতে পারি না, কী করতে হয়! তাই হয়তো আমার কথা প্রথমেই পরিচালক প্রযোজকদের মাথায় আসে না। আরও একটা বিষয়, আসলে এখানে একটি কোনও চরিত্রে অভিনয় করলে তার পরে একই ধরনের চরিত্রে অভিনয়ের সুযোগ আসে। সেটাতেই আমি আরও ক্লান্ত।”

অর্জুন দত্তের ‘বিবি পায়রা’ ছবিতে তাকে দেখা যাবে। রুপা এই সংবাদমাধ্যমকে আরও জানান, তার আরও কিছু কাজের কথা চলছে।

সূত্রঃ https://www.anandabazar . com/entertainment/actress-rupa-bhattacharya-shares-why-she-is-doing-less-acting-and-her-plans-on-birthday-dgtl/cid/1667085