‘দাদা বলে ভাই তোর মধ্যে কোনও জ্ঞান নেই…আমি আছি এমনি বেঁচে…’, সোশ্যাল মিডিয়া থেকে উধাও সায়ক, আচমকাই ভাইরাল অভিনেতার মন্তব্য

অভিনেতা সায়ক চক্রবর্তী

গো-মাংসের বিতর্কের পরে সোশ্যাল মিডিয়া থেকে উধাও অভিনেতা সায়ক চক্রবর্তী। যিনি নিজের ব্লগের মাধ্যমে প্রতিদিন চর্চায় থাকতেন তিনি আজ নীরব। তবে কখনো প্রকৃতির ছবি, তো আবার শিবরাত্রি উপলক্ষে শিবের ছবি ভাগ করে নিয়েছেন নিজের ফেসবুকে।

তবে তার দাদা সব্যসাচী চক্রবর্তী ফেসবুকে সক্রিয়। অনেকেই তার পোস্টে সায়কের কথা জানতে চাইলে তিনি উত্তরে দিয়েছেন দুজনেই ভালো থাকার চেষ্টা করছি।

এরমাঝেই ভাইরাল হল সায়কের এক পুরনো সাক্ষাৎকার। এই সাক্ষাৎকারে অভিনেতাকে বলতে শোনা যায়, “আমার দাদা অনেক বই লেখালেখি করে, পড়ে কিন্তু আমি একদম বিপরীত। পড়াশুনো থেকে অনেক দূরে। বই ছুঁয়েও দেখি না। তাই দাদা তো আমায় বলে যে ভাই তোর মধ্যে কোনও জ্ঞান নেই, আমি আছি এমনি বেঁচে আরকি।”

সেই সাক্ষাৎকার সামনে আসায় নেটিজেনরা দুই ভাইয়ের মানসিকতার পার্থক্য বিচার করছেন। তবে সব সমালোচনাকে উপেক্ষা করেই সায়ক এখন একেবারেই চুপ।

সূত্রঃ https://tollygossip . com/entertainment-news/other-news/sayak-chakraborty-confessed-lack-of-knowledge-sparks-debate-amid-ongoing-controversy-6194