
আচমকাই আলোচনায় উঠে আসেন অভিনেতা শৈবাল ভট্টাচার্য। একটা সময় অভিনেতাকে নিয়মিত টিভির পর্দায় দেখা গেলেও আজ আর তাকে সেভাবে দেখা যায় না। ২০২২ সালের ঘটনা, এক দিকে হাতে কাজ না থাকার হতাশা, সঙ্গে ১২ লক্ষ টাকার জালিয়াতির শিকার হওয়া। চার বছর আগে সেই পরিস্থিতিতে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টাও করেছিলেন অভিনেতা। বর্তমানে কি করছেন অভিনেতা?
ওই ঘটনার পরে জীবন থমকে গিয়েছিল শৈবাল বাবু। শূন্য থেকে আবার শুরু করেছে তার পরিবার। শৈবাল বলেন, “আমার সব পুঁজিই তো লুট হয়ে গিয়েছিল। ফলে আরও বেশি ভেঙে পড়ি। এখন যা রোজগার হয়, তা তো সংসার চালাতে, ইলেকট্রিক বিল দিতেই চলে যায়। স্ত্রী পাশে ছিলেন বলে সেই ভাবে চালিয়ে যাচ্ছি। আমি একা থাকলে হয়তো হিমালয়ে চলে যেতাম।”
অভিনেতা বললেন, “আবার তো নতুন করে শুরু করা। ৩০ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত। অন্য কিছু করার কথাও তো ভাবতে পারি না। ছোট থেকে অভিনয় করছি। এখন তো দিন আনি দিন খাই অবস্থা।”
ডিসেম্বর থেকে সে ভাবে কোনও কাজ নেই। শৈবাল বাবুর মেয়ে এবং নাতিও তাঁর সঙ্গে থাকেন। ফলে তাঁদের দায়িত্বও শৈবালের কাঁধে। এর মধ্যে মেয়ে অসুস্থ। ফলে এখনও বেশ সমস্যার মধ্যেই দিন কাটাচ্ছেন অভিনেতা।
২০২৫ সালে বেশ কিছু ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। তার মধ্যে ‘শ্রীমান ভগবান দাস’, ‘ফুলকি’-সহ অনেক ধারাবাহিকে পার্শ্বচরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন।
