
মাত্র ৪৩ বছর বয়সেইআকস্মিক মৃত্যুতে প্রাণ হারালেন রাহুল বন্দ্যোপাধ্যায়। অভিনেতার মৃত্যু রহস্য ঘিরে চলছে নানা বিতর্ক। অন্যদিকে স্ত্রী প্রিয়াঙ্কা সরকার ও ছেলে সহজ মানসিকভাবে একেবারেই ভেঙে পরেছেন। তবে চলে গিয়েও ছেলে ও স্ত্রীয়ের প্রতি কর্তব্য পালন করতে এতটুকু খামতি রাখলেন না অভিনেতা। ছেলের ভবিষতের জন্য সব সম্পত্তি গুছিয়ে রেখে গেছেন রাহুল।
১৯৮৩ সালের ১৬ অক্টোবর জন্ম রাহুলের। শৈশব কেটেছে কলকাতার নাকতলা এলাকায়। নাকতলা স্কুল থেকেই পড়াশুনা। তারপরের পড়াশুনা আশুতোষ কলেজ থেকে।
অনেক অল্প বয়স থেকেই লেখালিখি, অভিনয়ের সাথে যুক্ত হন রাহুল। তখন থেকেই পরিবারের জন্য একটু একটু করে সঞ্চয় করে গেছেন। তথ্য অনুযায়ী রাহুল অরুনোদয় বন্দ্যোপাধ্য়ায়ের প্রায় ৪ কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন। কোটি টাকার সম্পত্তির মালিক হয়েও খুবই সাদামাটা জীবন যাপন করতেন রাহুল। তাঁর শোয়ার ঘরে ছিল প্রচুর বই আর ডিভিডি।
তবে সম্পত্তির দিক থেকে স্ত্রী প্রিয়াঙ্কাও কিন্তু কম যান রাহুলের থেকে। অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ প্রায় ১০-১২ কোটি টাকা। যা রাহুলের সম্পত্তির পরিমানকে টেক্কা দিতে পারে।
রাহুলের বরাবরই পছন্দ ছিল ভ্রমণ। বেড়াতে যেতে পছন্দ করতেন। নিয়মিত পত্রপত্রিকাতে তিনি লেখালিখিও করতেন। পাশাপাশি সামাজিক বা রাজনৈতিক যে কোনও প্রেক্ষাপটেই তিনি অবলীলায় নিজের মতামত দিতেন। রাহুল ইস্টবেঙ্গলের একজন কট্টোর সমর্থক ছিলেন। পাশাপাশি তিনি নিজেকে বামপন্থী বলেও দাবি করতেন।
