ভয়ংকর পথ দুর্ঘটনার কবলে শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, কেমন আছেন?

শ্রীজাত বন্দ্যোপাধ্যায়

পথ দুর্ঘটনার কবলে সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। এখন কেমন আছেন তিনি। জানা যাচ্ছে, মঙ্গলবার একটি পথ দুর্ঘটনার শিকার হন শ্রীজাত।

শোনা যায়, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি কবি-গীতিকার! সংবাদ প্রতিদিনকে স্ত্রী দুর্বা বন্দ্যোপাধ্যায় জানান, প্রাথমিক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও এই মুহূর্তে বাড়িতে রেখেই চিকিৎসা চলছে। দুর্ঘটনায় পেশিতে বেশ ভালো চোট পেয়েছেন তিনি।

জানা গিয়েছে, চিকিৎসকের পরামর্শ মত সমস্ত চিকিৎসা চলছে। কীভাবে হল এই দুর্ঘটনা? শ্রীজাতের স্ত্রী জানিয়েছেন, শো শেষ করে বাড়ি ফিরছিলেন শ্রীজাত। সাঁতরাগাছিতে মাঝ রাস্তায় পিছন থেকে একটি গাড়ি আচমকাই ধাক্কা মারে। দুর্ঘটনার জেরে পেশীতে চোট পান তিনি। যদিও গাড়িটির মারাত্মক ক্ষতি হলেও শারীরিকভাবে শ্রীজাত এখন অনেকটাই সুস্থ।

সূত্র – www . hindustantimes . com