‘আর পারছি না কষ্ট হচ্ছে… আমার স্বামীর রোজগারটাও… ‘, অভিনয়ে জগত থেকে বঞ্চিত! বর্তমানে চরম অর্থকষ্টে কিভাবে দিন কাটছে অভিনেত্রী সুস্মিতা চক্রবর্তীর

সুস্মিতা চক্রবর্তী

একসময় বাংলা সিরিয়ালে চুটিয়ে কাজ করলেও এমন অনেক অভিনেত্রী আছেন যাদের আর এখন পর্দায় দেখা যায়না। তেমনই একজন অভিনেত্রী হলেন সুস্মিতা চক্রবর্তী। টেলিভিশনের পর্দায় কাজ করেছেন কখনো মা, কাকিমা আবার কখনো শাশুড়ির চরিত্রে। তবে বর্তমানে পর্দা থেকে কোথায় যেন হারিয়ে গেছেন তিনি।

‘আম অর্পিতা’ ইউটিউব চ্যানেলের এক সাক্ষাৎকারেই নিজের বর্তমান অবস্থা এবং কিছু আক্ষেপের কথা শেয়ার করলেন অভিনেত্রী। সুস্মিতা বলেন, “আগে ভালোবেসে সম্মান করে মানুষ ডেকে নিয়ে যেত কাজ করতাম। তবে এখন আর সেই সুযোগটা নেই। এখন আর এত ডাক পাই না। তবে কেউ যদি ডাকে আমায় সুযোগ দেয় তাহলে অবশ্যই আছি কিন্তু আমি যেচে পড়ে কারো কাছে কাজ চাইতে পারব না। সবাই সবটা করতে পারে না।” হাতে কাজ না থাকায় বর্তমানে অর্থকষ্টে ভুগতে হচ্ছে অভিনেত্রীকে। সেই কথাও তুলে ধরলেন অভিনেত্রী।

সুস্মিতা বলেন, “একজন শিল্পী হিসাবে কাজ করতে পারছি না কষ্ট হচ্ছে। অর্থনৈতিক কষ্ট তো আছে, কারণ এটা আমার আর আমার স্বামীর রুটি রোজগার তাই কষ্ট তো রয়েছেই। তবে তার থেকে বেশি কষ্ট দেয় আমি একজন শিল্পী হয়ে অভিনয় করতে পারছি না। খিদে রয়েছে কিন্তু খিদেটা এখন আর মেলে না।”