অভিনয়ের জন্যই বদলেছেন নাম! জানেন কি টোটা রায়চৌধুরীর আসল নাম? জানলে অবাক হবেন

টোটা রায় চৌধুরী

বাংলা ধারাবাহিকে রোম্যান্টিক রোহিত সেনের চরিত্র হোক কিংবা বলিউড ছবিতে আলিয়া ভাটের বাবা চন্দন চট্টোপাধ্যায়ের চরিত্র, পর্দায় টোটা রায় চৌধুরীর অভিনয়ে মুগ্ধ দর্শকমহল। অল্প বয়সে অভিনয় জগতে পা রাখলেও অভিনয়ের দক্ষতার গুনে দর্শকের মনে জায়গা করে নিতে খুব বেশি সময় লাগেনি তার।

কলকাতায় এক স্বর্ণ ব্যবসায়ী পরিবারে জন্ম অভিনেতার। পরিচালক প্রভাত রায়ের সুবাদে বড়পর্দায় এন্ট্রি হয় টোটা রায়চৌধুরীর। তাও আবার ভিলেন চরিত্রে। কলেজের সেকেন্ড ইয়ারে পড়ার সময় অভিনয় শুরু করেন টোটা। যদিও তিনি সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন। কিন্তু পরিচালক প্রভাত রায়ের কাছে অভিনয়ের অফার পেয়ে ইন্ডাস্ট্রিতে পা রাখেন অভিনেতা। সেই সময় অবশ্য অভিনয় নিয়ে তেমন জ্ঞান ছিল না তার। কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষের সিনেমায় অভিনয় করে বদলে যায় টোটার কেরিয়ারের মোড়। তবে কেরিয়ারের শুরুটা খুব একটাও সহজ ছিল না অভিনেতার।

এরপর টেলিভিশন থেকে শুরু করে পুরো বাংলা ইন্ডাস্ট্রি জুড়ে বেশ নাম করে ফেলেছেন। শুধু তাই নয়, বলিউড ইন্ডাস্ট্রিতেও একের পর কাজ করে ওয়েব পর্দার ‘ফেলুদা ফেরত’-এর সুত্রে হয়ে উঠেছিলেন বাঙালির ফেলুদা। অভিনেতার বাস্তবে আসল নাম ছিল পুষ্পরাগ, পরে পর্দায় দর্শকের কাছে টোটা নামেই পরিচিত হয়ে ওঠেন অভিনেতা।