মত পরিবর্তন! ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ঘিরে খুশির খবর

চিরদিনই তুমি যে আমার

জি-বাংলা টেলিভিশন চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘চিরদিনই তুমি যে আমার’। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা জিতু কমল এবং নবাগতা অভিনেত্রী শিরীন পাল। তাদের রসায়ন এখন বাংলা টেলিভিশনের চর্চার কেন্দ্রে।

আর্য-অপর্ণা’র মান-অভিমান, প্রেম, রহস্যে গল্প দর্শক বুঁদ। ঠিক যেই সময় আচমকাই ধারাবাহিক বন্ধের খবরে চিন্তার ভাঁজ। সূত্রের খবরে জানা যায়, প্রোডাকশন এবং চ্যানেলের অভ্যন্তরীণ বিবাদে জেরে ধারাবাহিক ইতি টানার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এই ব্যাপারে কলাকুশলীদের কোনও নোটিশ দেওয়া হয়নি তাই তাদের কাছে পুরো ঘটনা অন্ধকারে ছিল।

তবে ধারাবাহিক বন্ধের জল্পনা চারিদিকে ছড়িয়ে পড়তেই এই ধারাবাহিকের দর্শকেরা জি-বাংলার কাছে ধারাবাহিক চালিয়ে যাওয়ার অনুরোধ জানান। শোনা গিয়েছিল এই মাসের শেষের দিকে গল্প টেনে শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নেন নির্মাতারা।

তবে তার মাঝেই দর্শকের এত অনুরোধের কথা মাথায় রেখে এবং টিআরপিতে ভালো নম্বর নিয়ে স্লট লিড করায় চ্যানেল সিদ্ধান্ত পাল্টে ফেলেন। তাই আপাতত ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক বন্ধ হচ্ছে না। পরিবর্তে জি-বাংলা টিআরপি কম থাকা ধারাবাহিক ‘আনন্দী’ এবং ‘তুই আমার হিরো’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তারা।