‘আমি যাতে কোনদিন মা না হতে পারি তার জন্য…এত নিষ্ঠুর কাজ’, প্রাক্তন স্বামী উদিত নারায়ণের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ প্রথম বউয়ের

উদিত নারায়ণে

ফের শোরগোল বলিউডে। জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের বিরুদ্ধে এক গোপন সত্য ফাঁস করে থানায় অভিযোগ দায়ের করলেন গায়কের প্রথম স্ত্রী রঞ্জনা নারায়ণ ঝা। এক অভিযোগে রঞ্জনা দাবি করেছেন, গায়ক এবং তাঁর পরিবার তাঁকে না জানিয়েই তাঁর জরায়ু অস্ত্রোপচার করে বাদ দিয়ে দিয়েছেন। দীর্ঘ বছর পর অন্য একটি শারীরিক সমস্যার পরীক্ষা করাতে গিয়ে তিনি এই সত্য জানতে পারেন।

সূত্রের খবর অনুযায়ী, উদিতের প্রথম স্ত্রীর দাবি, ১৯৯৬ সালে উদিত নারায়ণ এবং তাঁর পরিবার তাঁকে চিকিৎসার নাম করে দিল্লির এক নামী হাসপাতালে ভর্তি করেছিলেন। তাঁকে সম্পূর্ণ অন্ধকারে রেখে তাঁর শরীরে অস্ত্রোপচার করা হয় এবং জরায়ু অপসারণ করা হয়। যাতে তিনি কোনওদিন মা হতে না পারেন।

তিনি আরও অভিযোগ আনেন, উদিত নারায়ণের দ্বিতীয় স্ত্রী দীপা নারায়ণের সঙ্গে ঘর করার পথে যাতে কোনও বাধা না আসে এবং সম্পত্তির উত্তরাধিকার নিয়ে কোনো জটিলতা না থাকে, সেই কারণেই এই নিষ্ঠুর কাজ করা হয়েছে তার সঙ্গে।

ইতিমধ্যে রঞ্জনা প্রাক্তন স্বামীর বিররুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেছেন। পুলিশ বিষটা খতিয়ে দেখছেন। তবে এখনো পর্যন্ত উদিত নারায়ন বা তার ছেলেদের পক্ষ থেকে কোনও অফিশিয়ালি স্টেটমেন্ট পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে।

সূত্রঃ https://www . hindustantimes . com/bangla/entertainment/udit-narayans-first-wife-ranjana-alleges-husband-removed-her-uterus-without-consent-271770883262109.html