বাংলা টেলিভিশনের এমন কিছু উঠিত জনপ্রিয় নায়ক-নায়িকা রয়েছেন যারা প্রথমদিকে ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন। অনেক সময় সেই ধারাবাহিক দেখলে তাদের আমরা চিনতে পারিনা। তেমনি একজন অভিনেতার কথা আমরা আজ জানাব।
বর্তমানে জি-বাংলার সিরিয়ালের জনপ্রিয় নায়কি তিনি। কিন্তু এই জায়গা পৌছাতে অনেক পরিশ্রম করেছেন অভিনেতা। একসময় সবজি বিক্রি পর্যন্ত করেছেন। আশাকরি তাঁকে চিনতে পেরেছেন? হ্যাঁ, অভিনেতা ঋত্বিক মুখার্জী। যিনি এই মুহূর্তে অভিনয় করছেন জি-বাংলার ‘আনন্দী’ ধারাবাহিকে। তবে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের হাত ধরে।
বর্তমানে পর্দার নায়ক হলেও তার ক্যারিয়ার শুরুটা ছিল ছোটপর্দার হাত ধরে। অভিনেত্রী শোলাঙ্কি রায় এবং অভিনেতা হানি বাফনার জনপ্রিয় ধারাবাহিক ‘প্রথমা কাদম্বিনী’ ধারাবাহিকে আপনারা তাঁকে দেখেছেন একটি ছোট চরিত্রে।
একসময় ফ্যান পেজে ঋত্বিকের ‘প্রথমা কাদম্বিনী’ ধারাবাহিকের ছবি ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে দেখে চেনাই যাচ্ছে না। তাঁর অনুরাগীরা হতবাক হয়েছে তাঁকে দেখে। সাইড রোল থেকেই কষ্ট করে মুখ্য চরিত্রে সুযোগ পেয়েছেন তিনি।



