
নিজেরই বিজনেস পার্টনারকে বিয়ে করে এখন নেটপাড়ায় রীতিমতো ট্রেন্ড করছেন সুস্মিতা রায়। এতদূর অবধি সবই ঠিক ছিল, সমস্যা বাঁধ যখন সুস্মিতা ও তাঁর প্রাক্তন স্বামী একে-অপরের নামে বিস্ফোরক সব মন্তব্য করেছেন। বাদ যাননি দেওর সায়ক চক্রবর্তীও। থ্রিসাম থেকে শুরু সমকাম, বহুবিবাহ- কী নেই তাতে!
নেটপাড়ায় নতুন ট্রোলের শিকার সুস্মিতা। চতুর্থবার বিয়ের মাঝেই প্রেগনেন্সি নিয়ে হাটে হাঁড়ি ভাঙলেন সুস্মিতা নিজেই। এবার নিজের অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনার ইঙ্গিতে সিলমোহর দিলেন সুস্মিতা।
নেটিজেনদের দাবি, সুস্মিতা আর শুভাশিস বহুমাস আগেই বিয়ে করেছেন। এতদিন ডিভোর্স না হওয়ায় তা গোপন করেছিলেন। আর এখন প্রেগন্যান্ট হয়ে পড়ায়, সবটা পোস্ট করছেন। এমনকি সুস্মিতার বিয়ের ভিডিয়ো দেখেও অনেকেরই ধারণা তিনি অন্তঃসত্ত্বা। রয়েছেন নিজের দ্বিতীয় ট্রাইমস্টারে।
প্রসঙ্গত, এর আগে সাংবাদিক সব্যসাচীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীন গর্ভেই মারা যায় তাঁর সন্তান। যা নিয়ে বহুবার কথা বলতে গিয়ে চোখের জল ফেলেছেন। এবারেও তিনি বিয়ের খবর প্রকাশ করার সময় জানিয়েছিলেন, মা হওয়ার সাধ তাঁর কতটা! তবে সুস্মিতার সাফ জবাব, তিনি প্রেগন্যান্সি নিয়ে কোনো উত্তর দেবেন না। এর আগের বারের দুর্ঘটনার কথা মাথায় রেখেই অভিনেত্রীর এই সিদ্ধান্ত। বরং সন্তান জন্ম হলে, সবাই সব উত্তর পাবে বলেই তাঁর বিশ্বাস।
