
অভিনয় জগতে এসেই অভিনেতা অভিনেত্রীরা বৈবাহিক সম্পর্কে জড়িয়েছেন আবার তাদের মাঝে তৃতীয় ব্যক্তি আসায় সেই সম্পর্কে ভাঙনও ধরেছে এমন নমুনা ইন্ডাস্ট্রিতে অনেক পাওয়া গেছে। এবার সন্দেহ থেকেই বৈবাহিক সম্পর্কে চিড় আদৃত-কৌশাম্বীর?
মিঠাই ধারাবাহিকে একসঙ্গে অভিনয় থেকেই প্রেম তারপর বিয়ে। পর্দায় তারা একসাথে জুটি না হলেও দম্পতির ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনায় থেকেছে। বর্তমানে দুজনেই নিজেদের কর্মব্যস্ততায় থাকলেও দীর্ঘদিন সমাজ মাধ্যমে একসঙ্গে ছবি পোস্ট বা উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
সম্প্রতি দোলেও একসাথে কোন ছবি পোস্ট করতে দেখা যায়নি আদৃত-কৌশাম্বীকে। অন্যদিকে দোল উপলক্ষে আদৃত বান্ধবী তন্বীর সঙ্গে ছবি শেয়ার করেছেন। যা দেখে রীতিমত উত্তেজনা সৃষ্টি হয়েছে ভক্তদের মধ্যে।
একজন নেটিজেন লিখেছেন, ‘বন্ধু বা বান্ধবী থাকা স্বাভাবিক, কিন্তু কখনই এই অতিরিক্ত ঘনিষ্ঠতা ভালো নয়, বরং তা সম্পর্কের মাঝে প্রশ্ন তুলতে পারে। এক্ষেত্রে কৌশাম্বীর সাবধানে থাকা দরকার।’
