ভয়াবহ দুর্ঘটনায় এক মুহূর্তেই সব শেষ! মাত্র ৩০ বছরেই প্রয়াত জনপ্রিয় অভিনেত্রী, অভিনয় জগতে শোকের ছায়া

অভিনেত্রী

‘জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে’…প্রবাদ কথাটি চূড়ান্ত সত্য হলেও অকালে প্রাণ হারানো সত্যিই বেদনাদায়ক। কোথায় কার জীবন থেমে যাবে তা আমরা আগে থেকেউ অনুমান করতে পারি না। সকাল হতেই এক বড় দুঃসংবাদে থমকে গেল ইন্ডাস্ট্রি।

প্রাণ হারালও মাত্র ৩০ বছর বয়সে। অভিনেত্রীর অকাল প্রয়াণে স্তব্দ তাঁর সহকর্মী ও অনুরাগীরা। রোজের মতোই কাজ সেরে বাড়ি ফিরছিলেন। কিন্তু কে জানত সেটা তার শেষ যাত্রা হবে। সোমবার (২৩ মার্চ) কাজ সেরে বাড়ি ফিরছিলেন জনপ্রিয় অভিনেত্রী। ঘড়ির কাঁটায় ১১:৩০ নাগাদ, আচমকাই তাঁর গাড়িটি শিপরা পথ রোডের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। ব্যাস মুহূর্তের মধ্যেই সব শেষ।

অকালে প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল হর্ষিল কালিয়া। রাজস্থানী বিনোদন জগতে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে জয়পুরে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দ্রুতগতিতে আসা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। স্থানীয়রা ছুটে এসে অভিনেত্রীকে উদ্ধার করে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক জানিয়ে দেন মারা গেছেন হর্ষিল।

ডিজনি প্লাস হটস্টার-এর ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ‘ক্রাইম নেক্সট ডোর’-এ অভিনয় করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। অভিনয়ের পাশাপাশি একটি নিউজ চ্যানেলের সঞ্চালক হিসেবেও কাজ করতেন হর্ষিল। মাত্র ৩০ বছরে ফের অকালে প্রাণ ঝরল আরও এক অভিনেত্রী। শোকের ছায়া নেমে এলো অভিনয় জগতে।

হর্ষিল কালিয়া