বর্তমানে অনিরুদ্ধ এবং পৌষালীর বিয়েকে কেন্দ্র করেই এগোচ্ছে ‘পরিণীতা’ ধারাবাহিকের গল্প। আর তার মাঝেই ধারাবাহিক ঘিরে বিরাট দুঃসংবাদ। সম্প্রতি গল্পের অনিরুদ্ধ ওরফে ইন্দ্রজিৎ মজুমদারের ইঙ্গিতবহ পোস্ট দেখে রীতিমত অবাক নেটিজেন।
ক’দিন আগেই গল্পে গোপালের বিদায় মেনে নিতে পারেননি দর্শক। তবে কি এবার পরিণীতা ধারাবাহিকে শেষ হচ্ছে অনিরুদ্ধর সফর? এদিন সমাজমাধ্যমের পাতায় ইন্দ্রজিৎ টিম ‘পরিণীতা’কে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘টিম পরিণীতার অংশ হতে পারা সত্যিই অত্যন্ত গর্বের এবং খুশির। ধন্যবাদ জি বাংলা এবং পরিণীতার গোটা টিমকে।’
পোস্টের শেষে লেখেন, ‘সবটাই শেষ পর্যন্ত জড়িয়ে ধরা এবং স্মৃতির যা তুমি ভালবাসো। আর পরিশেষে, দর্শক এবং অনিরুদ্ধর জন্য তাঁদের নিঃস্বার্থ ভালবাসা। ঈশ্বর সবাইকে ভাল রাখুন। সবাইকে অনেক ভালবাসা।’
ইন্দ্রজিৎ মজুমদারের এই পোস্ট দেখেই জল্পনা শুরু হয়, তবে কি এই ধারাবাহিক তিনি ছেড়ে দিচ্ছেন বা তাঁর চরিত্র শেষ হয়ে যাচ্ছে? জল্পনা রটতেই অভিনেতা নিজেই জানান এমন কিছু ঘটছে না। বরং তিনি এই ধারাবাহিকে এখনও আছেন। থাকবেন। তিনি স্রেফ এই পোস্টের মাধ্যমে সকলকে ধন্যবাদ জানালেন।

