কখনও প্রেম ভালোবাসা তো আবার কখনও মান অভিমান, টলিপাড়ায় ঋতুবদলের মতোই নায়ক-নায়িকার সমীকরণ বদলায়। কয়েকবছর আগেই ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে নায়কের প্রেমে পড়ে অনেক কাণ্ডই ঘটিয়েছিলেন নায়িকা। সেই ধারাবাহিক কিন্তু বাংলা সিরিয়ালের রেকর্ড ভেঙেছিল। এই ধারাবাহিকের মত জনপ্রিয়তা আজ অব্দি ছাপিয়ে যেতে পারেনি কোন ধারাবাহিক।
নায়কের সঙ্গে ঘরবাঁধার স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন পূরণ হয়নি নায়িকার। অভিনেতা বিয়ে করে ফেলেছেন অন্য অভিনেত্রীকে। ধারাবাহিক শেষে সেই নায়ক-নায়িকাকে আর একসঙ্গে দেখা যায়নি। সেই থেকেই বিবাদ নায়ক নায়িকার মাঝে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কোন নায়ক নায়িকাকে নিয়ে কথা হচ্ছে?
সম্প্রতি ‘ইন্ডাস্ট্রি’র বিশেষ পার্টিতে দেখা মিলল তাদের। পার্টিতে একে অপরকে তারা এড়িয়েই চলছিলেন। নায়িকা যে দিকে নায়ক একেবারে তার বিপরীতে। সাধারণত, একসঙ্গে কাজের সূত্রে অভিনেতাদের মধ্যে সখ্য দেখা যায়। সহকর্মী হিসাবেও অন্তত কথা বলতে দেখা যায় অনেককে। কিন্তু এত দিন আগের ঘটনা যে দু’জনের কেউই ভোলেননি, তা বোঝা গেল। ব্যর্থ প্রেমের অভিমান যে এখনও রয়েছে, তাদের দূরত্বই দিল সেই আভাস।
শোনা যায়, একসঙ্গে ধারাবাহিকে অভিনয়ের সময় নায়িকা নাকি নায়কের কাছে প্রকাশ করেছিলেন মনের কথা। কিন্তু, সবটাই নাকি ছিল একতরফা। পরে অভিনেতা বিয়ে করেন ছোটপর্দারই আর এক অভিনেত্রীকে। অনেক দিন হয়ে গেল সংসার পেতেছেন তারা।
এমনকি নায়কের নায়কের বিয়েতে ধারাবাহিকের সবাই উপস্থিত হলেও দেখা যায়নি একমাত্র নায়িকাকে। যদিও প্রকাশ্যে দু’জনের কেউই এই বিষয়ে কথা বলেননি। আলোচিত নায়ক নায়িকাকে চিনতে পারলেন?

