বাংলা সিরিয়ালের ছোট “দুগ্গামণি” এবার আন্তর্জাতিক স্তরে! দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে পা বাংলার মেয়ে রাধিকার

রাধিকা কর্মকার

মনে পড়ে ‘দুগ্গামণি বাঘ মামা’ সিরিয়ালের কথা? এই মেগায় মূল আকর্ষণ ছিল ছোট শিশুশিল্পী রাধিকা কর্মকার। ‘দুগ্গামণি’ চরিত্রে দর্শকের মন জিতেছিলেন। প্রথম ‘কে প্রথম কাছে এসেছি’-র ধারাবাহিকে ‘মিহি’ চরিত্রে দর্শকের নজরে এসেছিল দুর্গাপুরের এই ছোট মেয়ে।

সিরিয়ালের পাশাপাশি ছোটদের রান্নার শো এবং বিভিন্ন শর্ট ফিল্মেও তাকে দেখা গেছে । তবে এবার আন্তর্জাতিক স্তরে পা রাখতে চলেছে ছোট রাধিকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন বাংলা সিরিয়ালের এই শিশুশিল্পী দেশ ছাড়িয়ে এবার বিদেশের মঞ্চে।

মিডিয়ায় একটি পোস্টার প্রকাশ্যে সামনে এসেছে যা দেখে অবাক হয়ে গেছেন নেটিজেনরা। পোস্টারে দেখা যাচ্ছে দক্ষিণ কোরিয়ান কে-পপ গায়ক এবং ‘বিগ বস ১৭’ খ্যাত তারকা আওরা সাথে লাল-সাদা সাবেকি ধাঁচের পোশাকে রাধিকা।

রাধিকা কর্মকার

দক্ষিণ কোরিয়ান কে-পপ গায়কের সাথে একটি মিউজিক ভিডিওতে জুটি বাঁধছে ছোট রাধিকা। মিউজিক ভিডিওর নাম ‘শিবা শিবম’-এর ‘রেড ভার্সন’। এই মিউজিক ভিডিও ভারত ও দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক সেতুবন্ধন হতে চলেছে। রাধিকা নিজেই তার পোস্টে এটিকে তার ‘প্রথম আন্তর্জাতিক কোলাবরেশন’ হিসেবে অভিহিত করেছে।

সোশ্যাল মিডিয়ায় এই খবরে আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন তার ভক্তরা। এই মিউজিক ভিডিও রেকর্ড ব্রেক করবে বলে আশা করা যাচ্ছে।