মিঠাই অর্থাৎ সৌমিতৃষা’র সাথে কি এখনো কথা হয় তন্বী’র? অবশেষে আসল সত্যি জানালেন স্বয়ং অভিনেত্রী

তন্বী লাহা রায়

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক থেকে বাদ পড়েছেন তন্বী লাহা রায়। মীরা চরিত্রে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন। কিন্তু রাতারাতি বাদ পড়ায় অবাক সকলে। নিঃসন্দেহে মীরা মিস করেছেন ধারাবাহিকের দর্শকের।

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের আগে মিঠাই ধারাবাহিকে অভিনয় করেছিলেন অভিনেত্রী। সেই ধারাবাহিকের কলাকুশলীদের সাথে একসময় ভালো বন্ডিং ছিল তন্বী’র। ধারাবাহিক শেষ হয়ে গেলেও সেই বন্ডিং এখনো রয়ে গেছে বাকিদের সাথে। কিন্তু মিঠাই অর্থাৎ সৌমিতৃষার সাথে কথা হয় তন্বী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্ন রাখা হয় অভিনেত্রীর কাছে।

মিঠাই ধারাবাহিকের সদস্যদের সাথে যোগাযোগের প্রসঙ্গে তন্বী বলেন, “আদৃত আমার কলেজ বন্ধু, ওর সাথে মাঝেমধ্যেই দেখা হয়। বাকিরা সবাই নিজেদের কাছে ব্যস্ত, প্রতিদিন দেখা বা কথা বলা সম্ভব হয় না। তবে সম্পর্ক পুরোপুরি ভেঙে যায়নি।” আর সৌমিতৃষা প্রসঙ্গে তন্বী জানান, ‘ওর সাথে দেখা না হলেও ফোন ও ম্যাসেজে যোগাযোগ রয়েছে।”