‘দক্ষিণী ছবি ইন্ডাস্ট্রিতে প্রচুর নিরাপত্তার ব্যবস্থা থাকে, সেখানে কি দুর্ঘটনা ঘটে না?…নিজের প্রোডাকশনের ক্ষতি কেউ চায়?…’, রাহুলের মৃত্যুর গাফিলতি বিতর্কে অন্য সুর ‘স্বতন্ত্র’ সুদীপের কণ্ঠে?

অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে প্রোডাকশনের বিরুদ্ধে যখন সরব ইন্ডাস্ট্রির মানুষেরা ঠিক সেই সময় অন্য সুর শোনা গেল একই প্রোডাকশনের চলমান ধারাবাহিক ‘চিরসখা’র নায়ক ‘স্বতন্ত্র’ ওরফে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের গলায়। রাহুলের মৃত্যুর প্রসঙ্গে আজকাল ডট ইন সংবাদ মাধ্যমকে কি জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি আজকাল ডট ইনের পক্ষ থেকে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়ের কাছে সিরিয়ালের শুটিং বন্ধের প্রসঙ্গে জানতে চাইলে অভিনেতা বলেন, ‘পাশাপাশি ফ্লোরে শ্যুটিং হয় ‘ভোলে বাবা পার করেগা’ এবং ‘চিরসখা’। কারণ একই প্রযোজনা সংস্থারই দু’টি ধারাবাহিক। যেদিন রাহুল আউটডোরে বেরোচ্ছে, সেদিনও কথা-আড্ডা হল। তারপর শুনি… কী বলব জানি না। সত্যিটা কী, আমি জানি না। তবে সত্যিটা সামনে আসুক আমিও চাই। এখন তো চারপাশের সবাই ফেলুদা-ব্যোমকেশ হয়ে গিয়েছে। কত বিবৃতি!’

সুদীপ আরও জানান, “রাহুলের এভাবে চলে যাওয়া আমরা কেউই মানতে পারছি না। ওর ছেলে সহজের মুখটা চোখে ভেসে উঠছে…কষ্ট হচ্ছে। কিন্তু দেখুন, কাজ তো করতে হবে। আমরা তো একপ্রকার দিনমজুর। রোজ কাজ না করলে আমাদের চলবে কীভাবে? আর একদিনের শুটিং বন্ধ থাকলে ক্ষতিটা অনেকের। সার্বিকভাবে। আর একটা কথা বলুন বলিউড, দক্ষিণী ছবি ইন্ডাস্ট্রিতে নিশ্চয়ই শুটিং সেটে প্রচুর নিরাপত্তার ব্যবস্থা থাকে অভিনেতা-শিল্পীদের জন্য। তা সেখানে কি কোনওদিন দুর্ঘটনা ঘটেনি? এটা সম্ভব? আরে, দুর্ঘটনা তো এক মুহূর্তের ব্যাপার। তাছাড়া, কেউ কি চাইবে তাঁর নিজের প্রোডাকশনের ক্ষতি হোক?”

সবশেষে অভিনেতা প্রশ্ন করেন, ” লীনা গঙ্গোপাধ্যায়ের এই প্রযোজনা সংস্থা সত্যিই আলাদা। আর তাছাড়া টালিগঞ্জে ক’টা প্রযোজক আছে?

সুত্রঃ https://www .  aajkaal . in/entertainment/sudip-mukherjee-opens-up-on-chirosokha-serial-s-future-following-rahul-arunoday-banerjee-s-death-439754