
চতুর্থবার ফের আবারও বিয়ে সারলেন অভিনেত্রী সুস্মিতা রায়। সায়ক চক্রবর্তীর দাদা সব্যসাচী চক্রবর্তীর সাথে বিচ্ছেদের পরেই নিজের ব্যবসার কাজে ব্যস্ত হয়ে পড়েন। নিজের সংস্থার পার্টনারের সাথে বিয়ে সারেন। বিয়ের খবর ফাঁস হতেই কাঠগড়ায় সুস্মিতা। সায়ক চক্রবর্তীর একটি পোস্ট সব জল্পনা বাড়িয়ে দেয়। প্রাক্তন বৌদিকে খোঁচা দিয়ে জানান, ‘এটা যেন লাস্ট হয়।”
আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ওঠে সুস্মিতা নাকি সব্যসাচীর আগে একাধিক বিয়ে করেছেন। যদিও পরবর্তী সময়ে নিজেই স্বীকার করে নিয়েছেন সেই গুঞ্জন। অভিনেত্রী নিজেই এক সাক্ষাৎকারে জানেন এটি তার চতুর্থ বিয়ে। তবে জানেন কি কে ছিল সুস্মিতার প্রথম স্বামী।
টলি গসিপের সূত্র অনুযায়ী, সুস্মিতার প্রথম স্বামীর নাম রানা মুখার্জি। ২০১০ সালে আলাপ হয়েছিল রানা মুখার্জির সাথে। তারপর প্রেম ২১ বছর বয়সে বিয়ে করেছিলেন। প্রথম শ্বশুর বাড়ি ছিল খড়দাহ। এমনকি শোনা যায় তাদের বিচ্ছেদে প্রভাব পড়েছিলেন অভিনেত্রীর প্রথম স্বামীর জীবনে। তিনি নাকি মানসিক ভাবেই বিধ্বস্ত হয়ে পড়েন। তার জীবন নাকি থমকে গিয়েছিল। যদিও সুস্মিতা নিজের জীবনে এগিয়ে গিয়েছিল।
শোনা যায়, দ্বিতীয় বিয়ে হয়েছিল ব্যাঙ্গালুরুতে। সেই বিয়ে টেকেনি। তৃতীয়বার সাংবাদিক সব্যসাচীকে বিয়ে করেন। সায়কই ছিল তাদের বিয়ের ঘটক। বিয়ে ভাঙায় অভিনেত্রী জীবনে ঝড় বয়ে যায়। অবশেষে ফের আবার নতুন করে জীবন শুরু করেন সুস্মিতা।
সুত্রঃ https://tollygossip . com/entertainment-news/tollywood/susmita-roy-first-husband-details-revealed-amid-fifth-marriage-controversies-on-social-media
বিঃদ্রঃ এই তথ্য সম্পূর্ণভাবে সমাজমাধ্যমে উঠে আসা ভিত্তিক, এর সত্যতা আমরা যাচাই করিনি।
