জানেন কি অঙ্কিতার মনের মানুষটি কোন পেশার সঙ্গে যুক্ত? কি করেন গায়িকার প্রেমিক উজান?

অঙ্কিতা ভট্টাচার্য

জি বাংলার সারেগামাপা খেতাব জেতার পর থেকেই অঙ্কিতা ভট্টাচার্যের সাফল্যের গ্রাফ ঊর্ধ্বমুখী। বর্তমানে তিনি একদিকে যেমন প্লে-ব্যাক এবং স্টেজ শো নিয়ে ব্যস্ত, তেমনই অন্যদিকে গ্র্যাজুয়েশনের পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। সারেগামাপা জয়ী এই শিল্পীর ভক্ত সংখ্যা অগুণতি। এত কম বয়সে এমন পারফরম্যান্স সত্যি ভাবা যায় না।

গানের পাশাপাশি গায়িকার ব্যক্তিগত জীবন নিয়েও নেটিজেনদের কৌতূহল কম নয়। অঙ্কিতার প্রেম এখন ওপেন সিক্রেট। সম্পর্ক নিয়ে কোনরকম রাখঢাক রাখেন না গায়িকা। অঙ্কিতার ভালোবাসার নাম উজান মন্ডল। দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন দুজনে। তবে জানেন কি অঙ্কিতার প্রেমিকের পেশা কি? কি করেন গায়িকার মনের মানুষ?

অঙ্কিতার প্রেমিক উজান মণ্ডল পেশায় একজন ড্রামার। ড্রাম বাজান তিনি। অঙ্কিতার মিউজিক ব্যান্ডের তিনি অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। মঞ্চে ড্রামসের তালে তাল মেলানোর পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তাঁরা এখন একে অপরের ছায়াসঙ্গী। এক সময় গায়ক রাহুল দত্তর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, সেই অধ্যায় এখন অতীত। বর্তমানে অঙ্কিতার জীবনের সব সুর জুড়ে রয়েছেন উজান।

সম্প্রতি দোলের দিন সাদা পোশাকে লাল-নীল আবিরে মাখামাখি হয়ে পোজ দিয়েছেন উজান ও অঙ্কিতা। মনের মানুষকে সঙ্গে নিয়েই রংবাজিতে মাতলেন অঙ্কিতা। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরাও এই জুটিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। অনেকেই লিখেছেন, ‘সঙ্গীত জগতের এই মিষ্টি জুটি যেন এভাবেই চিরকাল রঙিন থাকে।’