প্রত্যেক বাবা-মায়ের স্বপ্ন তাদের সন্তানকে ভালো স্কুলে পড়ানোর তবে মধ্যবিত্ত পরিবারে নামী-দামি স্কুলের মাইনে দেওয়া সাধ্যের বাইরে থাকে। আর তারকা সন্তানদের কথা তো আলাদা। কারণ তাদের সন্তানের স্কুলের ফিস এক মধ্যবিত্ত পরিবারের বার্ষিক আয়ের সমান। যেমন ধরুন গায়িকা জোজো মুখার্জির ছেলে আদিপ্ত মুখোপাধ্যায়।
সোশ্যাল মিডিয়ায় ছোট্ট আদি কিন্তু প্রথম থেকেই বেশ জনপ্রিয়। তার মিষ্টি হাসি, সারল্য, দুষ্টুমি, সবটাই তারিয়ে তারিয়ে উপভোগ করে নেটপাড়া। আদির নানান মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে হামেশাই নিজের অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন জোজো। তবে ছেলেকে কোন স্কুলে ভর্তি করিয়েছেন জোজো?
জানেন কি আদির স্কুলের খরচ কত? জানলে চমকে যাবেন আপনি। দেখতে দেখতে আদির বয়স এখন ছয়। আদিপ্ত লেখাপড়া করে কলকাতার টিউলিপিয়ান্স প্রাইভেট স্কুলে। এখানে প্লে ক্লাস থেকে এইট অবধি লেখাপড়া করার সুযোগ রয়েছে।
স্কুল ওয়েবসাইট ঘেঁটে জানা যাচ্ছে, এই স্কুলের অ্যাডমিশন ফি ৬০ হাজার টাকা। যা মধ্যবিত্তের নাগালের মধ্যেই আছে। প্রতিমাসে নানারকম ফি মিলিয়ে খরচ পড়ে ৫ হাজার টাকার কাছাকাছি।

