একসময় বলা হয়েছিল ১০-এর গণ্ডিও টপকাতে পারবে না! ব্যস্ততার মাঝেও পড়াশুনোয় ফের নতুন খেতাব অর্জন করলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়

অভিনেত্রী দিতিপ্রিয়া রায়

অভিনেত্রী দিতিপ্রিয়া রায়, বাংলা টেলিভিশনের একজন জনপ্রিয় মুখ। বহু বছর ধরেই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। সিনেমা-সিরিজ-সিরিয়াল সব প্লাটফর্মের তিনি সফল অভিনেত্রী। শেষ কাজ করেছিলেন জি- বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের অপর্ণা হিসাবে। এরপরে এখনো পর্যন্ত তাকে কোনও নতুন নতুন প্রোজেক্টে দেখা যায়নি।

একজন অভিনেত্রীর পাশাপাশি দিতিপ্রিয়া খুব ভালো ছাত্রী। পড়াশুনোয় ভীষণ মনযোগী। এবার পড়াশুনোয় আরও এক নতুন খেতাব অর্জন করলেন দিতিপ্রিয়া। নিজেই ভাগ করে নিয়েছেন সেই খুশির খবর।

সদ্য নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে ভাগ করে নিলেন মাস্টার্স ডিগ্রি অর্জনের সার্টিফিকেট। সোমবার নিজের ইনস্টাগ্রাম একাউন্টে বেশ কিছু ছবি শেয়ার করে নেন। একটি ভিডিও শেয়ার করেন ভিডিওতে দেখা গেল মঞ্চে উঠে ক্ষকদের হাত থেকে সার্টিফিকেট নিচ্ছেন। ফার্স্ট ক্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন দিতিপ্রিয়া। সেই ছবি ভাগ করে অভিনেত্রী লেখেন,  ‘সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি, আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হল! স্মরণীয় একটা দিন, যত্ন করার মতো একটা অর্জন।

অভিনেত্রী দিতিপ্রিয়া রায়

প্রসঙ্গত, একসময় অভিনেত্রী জানিয়েছিলেন “আমি বিশেষ ভাবে তাঁদের কাছে কৃতজ্ঞ যাঁরা ভেবেছিলেন আমি আমার পেশার জন্য ক্লাস ১০ এর গণ্ডি পর্যন্ত টপকাতে পারব না। তাঁদের সন্দেহই আমার জেদ বাড়িয়েছিল এই লক্ষ্যে পৌঁছানোর জন্য।”