‘লীনা দি এতটাই বাজে মহিলা…’, লীনা গাঙ্গুলী কে নিয়ে বিস্ফোরক মন্তব্য অভিনেত্রী মানসী সিনহার?

মানসী সিনহা

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে মানসী সিনহা কে কে না চেনেন। অসংখ্য ধারাবাহিক থেকে শুরু করে সিনেমা, তার সাবলীল অভিনয় দর্শকের মন ছুঁয়েছে। এই মুহূর্তে অভিনেত্রী হওয়ার পাশাপাশি পরিচালক হওয়ার দায়িত্বও সামলাচ্ছেন মানসী।

বাস্তব জীবনে বরাবরই স্পষ্টবক্তা অভিনেত্রী। অন্যায় একেবারেই মেনে নিতে পারেন না তিনি। তবে সকলের সামনে একী কান্ড করে বসলেন অভিনেত্রী? আচমকা অভিনেত্রীর ব্যবহারে এতটা রদবদল হবে তা কেউই ভাবতে পারেননি। ঠিক কি এমন কান্ড ঘটালেন মানসী?

বাংলা ধারাবাহিকের অন্যতম শ্রেষ্ঠ লেখিকা লীনা গাঙ্গুলী। যার লেখনীতে একের পর এক ধারাবাহিক হিট হয়েছে পর্দায়। তাকেই কিনা সকলের সামনে অপমান করে বসলেন মানসী। সকলের সামনে মানসী বলে ওঠেন ‘লীনা দির মতন বদ মহিলা আর দুটো নেই’।

হঠাৎ কোন অভিযোগের ভিত্তিতে এমন মন্তব্য করলেন মানসী? আদতে পুরো বিষয়টাই ঘটে ঠাট্টার ছলে। মানসী বলেন, কাউ কিছু বলার হলে লীনা দেবী নিজে কাউকে কিছু না অনেক সময় মানসী কে দিয়ে বলান। অন্যদিকে মানসী যখন বলেন তখন সেই ব্যক্তিকে তখন লীনা দেবী একেবারে পাল্টি খেয়ে যান। উলটে মানসী কথাটা ঠিক বলে নি বলে মানসীকেই বিপাকে ফেলেন। আর সেই ঘটনা সূত্রেই মজার ছলে মানসীর মুখে এমন কথা উঠে আসে।