সোশ্যাল মিডিয়ায় জুড়ে সায়ক বিতর্ক যখন তুঙ্গে, তখন একেবারেই চুপ দেবলীনা নন্দী। সেই গায়িকা যিনি কদিন আগে যখন ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, তখন সায়কই তাঁকে বাঁচাতে জানপ্রাণ লড়িয়ে দিয়েছিলেন।
এমনকী, দেবলীনার সঙ্গে তাঁর পাইলট স্বামীর বিয়ে ভাঙার কারণ হিসেবে সায়ককে জড়িয়ে ট্রোলও কম হয়নি। কিন্তু এই বিফ-কাণ্ডের পর পুরোপুরি চুপ দেবলীনা। তিনিও কি তাহলে সায়কের পাশ থেকে সরে দাঁড়ালেন? এমনটাই প্রশ্ন উঠেছে নেটপাড়ায়।
সম্প্রতি ফেসবুক পোস্টে নেটিজেন দের কটাক্ষের জবাব দিলেন গায়িকা। দেবলীনা লেখেন, ‘কোথায় যাব আমি? নিজের সমস্যা শেষ হচ্ছে না, এদিকে আমি চুপ থাকলেও সমস্যা, আবার বললেও সমস্যা। আমি কাউক সাপোর্ট করছি, কি করছি না, এর উত্তরটা কেন সবাইকে দেব? আর অনেক বিজ্ঞ মানুষরা আমাকে শিখিয়েছে যে, ফেসবুক এ সব কিছু শেয়ার করতে নেই। সেটাই তো মানছি।’
দেবলীনার দাবি, ‘বাকি আমি কি করছি, না করছি সময় মতো এমনিতে সবাই জানতেই পারবে, সবাই সুযোগ কনটেন্ট বানাচ্ছে আগেও বানিয়েছে কিন্তু সব পরিস্থিতিতে দোষ আমার বা আমাদের। বন্ধুত্বের সম্পর্ককে সহজে নোংরা নাম দিয়ে চলে যাচ্ছে। মুখ থেকে যাকে ভাই বলে সম্মোধন করি তাঁকে ব্রো জোনেই রাখি।
আজ এইটুকু বুঝে গেছি যে, মুখ খুললেও দোষ ধরবে কেউ না কেউ, আবার মুখ না খুললেও বেইমান বলবেই। তাই আমি ঠিক করেছি মুখে বলে কিছু হবে না, সময়ে যেটা সামনে আসার ঠিক আসবে। অযথা আমাকে কেউ আর নতুন ট্যাগ দেবেন না। কারণ আমি আমার বন্ধু, পরিবার, আমার কাজ নিয়ে ভালো থাকার চেষ্টা করছি।’

