বাংলা ধারাবাহিকের নতুন নায়ক দেবদত্ত, কোন নায়িকার সঙ্গে জুটি বাঁধবেন অভিনেতা?

দেবদত্ত রাহা

ইতিমধ্যেই স্টার জলসার ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’ এগিয়ে গিয়েছে কুড়ি বছর। অর্থাৎ গল্পে বড়সড় লিপ এসেছে। ধারাবাহিকের গল্পে এবার শুভলক্ষ্মীর মেয়েকেও দেখানো হচ্ছে। এই চরিত্রে গল্পে এন্ট্রি নিয়েছেন অভিনেত্রী স্বপ্নিলা চক্রবর্তী।

বর্তমানে এখন স্বপ্নিলার চরিত্র ‘আরিয়া’কে নিয়েই এগোচ্ছে গল্প। ধারাবাহিকের এই নতুন মোড়কে প্রচুর ভালোবাসাও দিয়েছেন দর্শক। তবে টলিপাড়ার অন্দরের খবর, এবার আরিয়ার নায়ক হয়ে ধারাবাহিকে আসছেন এক নতুন মুখ।

নতুন নায়কের চরিত্রে দেখা যেতে চলেছে অভিনেতা দেবদত্ত রাহাকে। ইতিমধ্যেই শুটিং শুরু করেছেন দেবদত্ত। আর কিছুদিনের মধ্যেই সম্প্রচারিত হবে সেইসব পর্ব।

দেবদত্তকে এর আগে দর্শক দেখেছেন ওটিটির পর্দায়। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘হোক কলরব’। সেই ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। তবে এটাই দেবদত্তর প্রথম ধারাবাহিকে কাজ। স্বপ্নিলার সঙ্গেও জুটি বেঁধে এই প্রথমবার দর্শক দেখবেন তাকে।

দেবদত্ত রাহা