‘এতবছর আমরা একসঙ্গে কাজ করেও ওর এই রূপটা আগে কখনো দেখিনি… প্রথম জানতে পারলাম ওর…’, শতাব্দী রায়কে নিয়ে মুখ খুললেন দেবশ্রী

দেবশ্রী রায়

টলিউডের সোনালী যুগের দুই নাম করা অভিনেত্রী হলেন দেবশ্রী রায় ও শতাব্দী রায়। বাংলা সিনেমায় দেবশ্রী – শতাব্দীর জুটি বরাবরই ছিল আইকনিক। বাংলার দর্শকদের বহু সুপারহিট ছবি উপহার দিয়েছেন তারা। ইন্ডাস্ট্রির অন্দরে তারা কেবল সহকর্মীই ছিলেন না, ছিলেন একে অপরের বেশ ঘনিষ্ঠ বন্ধু। দিনের পর দিন স্টুডিও ফ্লোরে সময় কাটিয়েছেন, শেয়ার করেছেন সুখ-দুঃখের নানা মুহূর্ত।

বর্তমানে রাজনীতির মঞ্চে দুজন দুই আলাদা দলের কর্মী হলেও তাদের ব্যক্তিগত সম্পর্কে তা কখনও আঁচ ফেলেনি।

সম্প্রতি শতাব্দীকে নিয়ে করা দেবশ্রীর মন্তব্য সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। এত বছরের সম্পর্ক থাকা সত্ত্বেও, শতাব্দীকে নিয়ে কি এমন জানালেন দেবশ্রী। এত বছর একসঙ্গে কাজ করেও শতাব্দী রায়ের গোপন ট্যালেন্ট এর কথা জানতেন না দেবশ্রী।

সম্প্রতি একটি ঘরোয়া অনুষ্ঠানে শতাব্দী হঠাৎই তার এই সুপ্ত প্রতিভা প্রদর্শন করেন, যা দেখে দেবশ্রী রায় রীতিমতো অবাক হয়ে যান। দেবশ্রী বলেন, ‘শতাব্দীর সাথে বহু ছবিতে কাজ করেছি, রাজনীতিতেও একসাথে থেকেছি। কিন্তু ও যে এত চমৎকার কবিতা পাঠ করতে পারে, তা আমি সত্যিই জানতাম না। ওর এই দিকটা দেখে আমি মুগ্ধ। দীর্ঘদিনের বন্ধুত্বের পরেও একে অপরের সম্পর্কে নতুন কিছু জানা সত্যিই আনন্দের।’

শতাব্দীর এই নতুন প্রতিভার কথা প্রকাশ্যে আসতেই টলিপাড়ায় তুমুল চর্চা শুরু হয়েছে। নেটিজেনদের আবদার শতাব্দী রায় অভিনয়ের বাইরেও তাঁর এই নতুন রূপ সবার সামনে তুলে ধরুন।