শত ব্যস্ততার মাঝেও ধুমধাম করে বাবার ৮৫ বছরের জন্মদিন উদযাপন করলেন ভাস্বর

ভাস্বর চট্টোপাধ্যায়

দীর্ঘ অভিনয়জীবনে একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও ভাস্বরের অভিনয় নজর কেড়েছে দর্শকের। এই মুহুর্তে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকে রাজরুপ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে ভাস্বরকে। এটি নাকি তার অভিনয় জীবনের ১২৬ তম ধারাবাহিক।

কাজের এত চাপ, শত ব্যস্ততা থাকা সত্বেও পরিবারকে সময় দিতে কিন্তু একদমই ভোলেননা অভিনেতা। সম্প্রতি ১৯ ডিসেম্বর ছিল অভিনেতার বাবার জন্মদিন।

এদিন শুটিংয়ের ফাঁকেই বাবার জন্মদিন সেলিব্রেট করতে দেখা যায় ভাস্বরকে। বাবার সাথে কাটানো সেই স্পেশাল মুহুর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেও ভোলেননি অভিনেতা।

এদিন ভাস্বরের পোস্ট করা ভিডিওতে দেখা গেল শহরের কোন এক বড় রেস্তরায় বাবার জন্মদিন পালন করতে। বাবার গলায় ফুলের মালা পরিয়ে, কপালে চন্দনের টিপ দিয়ে, বাবাকে পায়েস খাইয়ে দিলেন ভাস্বর। সবশেষে বাবাকে উপহার দিতে ভোলেননি অভিনেতা। ভাস্বরের পোস্টটি সামনে আসতেই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।