
আগের বছরের দোলেই প্রথমবার আবির চট্টোপাধ্যায়ের মেয়ে ময়ূরাক্ষী লাইমলাইটে এসেছিল। আবির ও নন্দিনীর মেয়ে ময়ূরাক্ষী বিশেষভাবে সক্ষম অর্থাৎ স্পেশাল চাইল্ড। কাজের ব্যস্ততায় আবিরের মেয়ের সঙ্গে সময় কাটানো কমই হয়। তবে সুযোগ পেলেই তিনি ময়ূরাক্ষীকে সময় দিতে ভোলেন না।
বিভিন্ন ফিল্মি পার্টিতে অভিনেতা ও তাঁর স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায়কে দেখা গেলেও একমাত্র কন্যা ময়ূরাক্ষী এতদিন প্রকাশ্যে আনতে চাননি আবির ও নন্দিনী। তবে এই বছর দোলের দিন মেয়ে ও পরিবারের সঙ্গেই সময় কাটালেন আবির। আনন্দের সেই মুহুর্তের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন অভিনেতার স্ত্রী।
স্ত্রী নন্দিনী ও মেয়েকে নিয়ে ঘরোয়াভাবেই দোল উদযাপন করেন অভিনেতা। মেয়ের গালে নানান রঙের আবির। দোল খেলতে খেলতেই মেয়ের গালে স্নেহের চুমু বাবা আবিরের। মেয়েও বাবাকে উৎসবের দিন সঙ্গে পেয়ে বেজায় খুশি।
সম্প্রতি এক পডকাস্টে এসে মেয়েকে নিয়ে প্রকাশ্যেই কথা বলেন অভিনেতা। আবির বলেন, আমার সিনেমাগুলো খুব বেশি দেখে না ময়ূরাক্ষী, ও নিজের মতো করে দেখতে থাকে, আমার সঙ্গে গিয়ে দেখা হয় না। আমি মিস করি সেটা।
এরপর অভিনেতা এও জানান যে তিনি মেয়ের সঙ্গে খুব বেশি ফিল্মি পার্টি বা জনসমক্ষে যান না তার কারণ আবির চান না তাঁর মেয়ে প্রয়োজনের চেয়ে বেশি মনোযোগ পান। মেয়েকে নিয়ে যদি একান্তই কোথাও যেতে হয় তাহলে অভিনেতা অনেক ভেবেচিন্তে তবেই সেখানে একসঙ্গে যান। যে কারণে পারিবারিক কোনও অনুষ্ঠানেও আবির ও তাঁর মেয়ে একসঙ্গে যেতে পারেন না।
View this post on Instagram
