দীর্ঘ লড়াই করেও শেষ রক্ষা হল না! প্রয়াত জনপ্রিয় অভিনেতা, শোকস্তব্ধ গোটা অভিনয় জগত

শেলি দেশাই

অভিনয় জগত হারাল আরও এক গুণী প্রতিভাকে। চলে গেলেন প্রবীণ অভিনেতা। বয়সজনিত কারনেই মৃত্যু ঘটেছে অভিনেতার। মূলত কমেডি সিরিজ করেই একসময় দর্শকের মন জিতেছিলেন অভিনেতা। ১০ ফেব্রুয়ারি, লস অ্যাঞ্জেলেসে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ অভিনেতা শেলি দেশাই।

মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৯০ বছর। পাঁচ দশকেরও বেশি সময় ধরে হলিউডে অভিনয় করেছেন তিনি। শেলির প্রয়াণে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র জগত।

১৯৩৫ সালের ৩ ডিসেম্বর ব্রিটিশ ভারতের বোম্বেতে (বর্তমান মুম্বাই) জন্মগ্রহণ করেন বর্ষীয়ান অভিনেতা। ‘ইটস অলওয়েজ সানি’ এবং ‘ম্যান অফ আ সার্টেইন এজ’ ছবিতে অভিনয়ের জন্য তিনি পরিচিত ছিলেন।

শেলি দেশাই