মাকে পাশে রেখেই স্বপ্নপূরণ দেবলীনার, নতুন সুখবর দিলেন গায়িকা

দেবলীনা

বর্তমানে সোশ্যাল মিডিয়ার খুব পরিচিত মুখ দেবলীনা নন্দী। নিজের গান এবং ফেসবুক ভ্লগার হিসাবেই পরিচিতি লাভ করেন। তবে কিছুদিন আগে নিজের ব্যক্তিগত জীবনের জন্য চর্চায় উঠে আসেন তিনি।

স্বামী এবং শ্বশুরবাড়ির জন্য আত্মহত্যারও পথ বেছে নিয়েছিলেন। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমত শোরগোল পড়ে যায়। তবে স্বামী প্রবাহকে ভুলে ফের আবার নিজের মতো করে জীবন শুরু করেছেন।

সুস্থ হওয়ার পর থেকে একাধিক মঞ্চে গানের সুযোগ আসছে। এমনকি বাংলা সিনেমায় প্লেব্যাক এবং অভিনয় করারও সুযোগ পেয়েছে। ফের আবারও নতুন সুখবর শোনা গেল। এবার মাকে পাশে রেখেই নিজের স্বপ্নপূরণ করলেন গায়িকা।

সম্প্রতি দেবলীনা তার আর তার মায়ের জন্য একটি স্বপ্নের ফ্ল্যাট কিনেছেন। আর সেই ফ্ল্যাটের পুজোর ভিডিও শেয়ার করেন। দেবলীনা সরাসরি না বললেও কমেন্টের মাধ্যমে বোঝা যাচ্ছে নতুন ফ্ল্যাট কিনেছেন তিনি। অতীত ভুলে ধীরে ধীরে নিজের সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে গায়িকা।