
টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন দেবশ্রী রায়। যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জায়গা করে নিয়েছেন। একসময় একের পর এক হিট ছবি দর্শকদের দিয়েছেন উপহার। তবে তিনি রাতারাতি স্টার হয়ে যাননি। তার এই সাফল্যের পিছনে এসেছে নানা সমালোচনা আর অপমান। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনে ওঠা-নামা নিয়ে মুখ খুলতে দেখা গেল তাকে।
এই সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, কেরিয়ার শুরুতে এমন কিছু ঘটনা ঘটেছে যা ভোলার নয়। অনেকেই তার কাজ নিয়ে প্রশ্ন তুলতেন। তবে অভিনেত্রী তার উত্তর দিয়েছেন নিজের কাজক দিয়েই। কারণ অভিনেত্রী বিশ্বাস করেন তর্কে জবাব নয়, জবাব দিতে হয় কাজে। সেই বিশ্বাসের সাথেই একাধিক সিনেমা সাফল্যের সাথে কাজ চালিয়ে গিয়েছেন।
অতীতের তিক্ত অভিজ্ঞতা ভাগ করে নেওয়া সময় দেবশ্রী রায় জানান, “শুরুর দিকে এক পরিচালকের সাথে তার দেখা হয়েছিল। সেই পরিচালক তাকে কটাক্ষ করে বলেছিলেন, ‘আয়নায় নিজের মুখটা কখনো দেখছ? অভিনয় করতে চলে এসেছো?” সেদিন পরিচালকের তিনি কষ্ট পেয়েছিলেন। তবে সেই অপমানকে কখনোই তিনি ভেঙে পড়েননি বরং এগিয়ে চলার শক্তিতে পরিনত করেছিলেন।
অভিনেত্রী আরও বলেন, তিনি যখন সাফল্যের সাথে একের পর এক ছবি করছেন সেই পরিচালকই পরবর্তীকালে একদিন তাকে বলেছিলেন, ‘একটা ছবি করছি। তোমার কি ডেট পাওয়া যাবে?”। সেটাই তার জীবনে বড় প্রাপ্তি ছিল ছিল।
