
প্রতিভা থাকলে বয়স থামিয়ে রাখতে পারে না। এই কথাটাই আরও একবার প্রমাণ করে দিলেন অভিনেত্রী দেবশ্রী রায়। তার প্রতিভার কাছে বয়স শুধুমাত্র একটা সংখ্যা মাত্র।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে দিদি নাম্বার ওয়ানের একটি পুরনো ভিডিও। ভিডিও সিজেন ৮ এর। সেই সময় দিদি নাম্বার ওয়ানের এসেছিলেন অভিনেত্রী দেবশ্রী রায়। একসময় তার ছবিতে ‘আমি কলকাতার রসোগোল্লা’-এর গানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। আর সেই গানের তালে তার নৃত্য পরিবেশন আজও বাঙালির মনে রয়েছে। সেই স্মৃতি যেন আরও একবার ফিরে এলো দিদি নাম্বার ওয়ানের মঞ্চে।
এদিন রিয়্যালিটির মঞ্চে ‘ককাতার রসগোল্লা’ গান বেজে উঠতে নিজেকে আর ধরে রাখতে পারেননি অভিনেত্রী। এনার্জি সহ হাসিমুখে নাচতে শুরু করেন দেবশ্রী। সঙ্গ দেন শুভশ্রী গাঙ্গুলিও। দুজনে একসঙ্গে রিয়্যালিটির মঞ্চ কাঁপিয়ে রাখেন। সেই ভিডিওতে প্রশংসা জানান নেটিজেনরা। ৬৪ বছর বয়সেও দেবশ্রীর এনার্জি দেখে মুগ্ধ সকলে।
