‘ডিভোর্সের সিদ্ধান্ত আমার নয়…আমি চাই ও…’, ডিভোর্সের পর স্বামীকে নিয়ে মুখ খুললেন দেবলীনা নন্দী

দেবলীনা নন্দী

গায়িকা দেবলীনা নন্দী বর্তমানে ‘টক অফ দা টাউন’। স্বামী প্রবাহের সাথে পথ আলাদা হয়েছে তার। নিজের মতো করে নিজের জীবন কাটাচ্ছেন তিনি। শোনা যায় স্বামীর কাছ থেকে খোরপোশ দাবি করেছেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের টানাপোড়ন নিয়ে মুখ খুলতে দেখা গেল দেবলীনাকে।

সাক্ষাৎকারে দেবলীনা জানান, “জীবন অনেক কিছু শিখেছি। ভরসা করতে গেলে একটু ভাবা, বিশ্বাস করার আগে ভাবা…নিজেকে প্রায়োরিটি দেওয়া, নিজের ফ্যামিলি মেম্বারকে প্রায়োরিটি দেওয়া, যারা তোমাকে ভালোবাসে তাদের জন্য ভাবা। কিছু করার আগে দশবার ভাবা। কারণ সবারই ফ্যামিলি থাকে পেছনে… আল্টিমেটলি ফেস ফ্যামিলিকেই করতে হয়।”

সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং প্রসঙ্গে গায়িকা বলেছেন, “পজিটিভ দিকটা নিতে গেলে নেগেটিভটাও নিতে হবে। জাস্ট অ্যাভয়েড করে এগোতে হবে। লোকে বলবেই, খারাপও বলবে, ভালোও বলবে।”

স্বামী প্রবাহের সঙ্গে ডিভোর্স নিয়ে দেবলীনা জানিয়েছেন, “বিচ্ছেদের সিদ্ধান্ত কিন্ত আমার একার নয়, সেপারেশনের এই সিদ্ধান্তটা তো আমার নেওয়া নয়, এটা বিপরীত পক্ষ নিয়েছে। আমি চাই ও যেখানেই থাকুক, ভালো থাকুক।”