‘রাহুলের ঘটনায় আমিও ছিলাম…সত্যিই ছিল না গভীর জলে শুটিং… তাও নিয়ে যাওয়া হল সমুদ্রের গভীরে… কারা চেয়েছিল..’, অবশেষে আসল ঘটনা ফাঁস করলেন সহ-অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়

রাহুল

অভিনেতা রাহুলের মৃত্যু কেবল এক অপূরণীয় ক্ষতিই নয়, বরং রেখে গিয়েছে একরাশ অমীমাংসিত প্রশ্ন। চিত্রনাট্যে যা ছিল না, সেই ‘অঘটন’ কেন ঘটল? ধারাবাহিকের গোটা টিমের মানুষ যখন রাহুলের মৃত্যুর ঘটনা নিয়ে একেক রকম মন্তব্য সাজাচ্ছে। ঠিক সেই সময় ‘ভোলে বাবা পার করেগা’র আরও এক অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় সবটা ফাঁস করলেন। যা নিয়ে ইতিমধ্যেই নেটপাড়ায় চর্চা শুরু।

ভাস্কর বন্দ্যোপাধ্যায়ও গিয়েছিলেন তালসারির আউটডোরের শুটিং-এ৷ সেই অভিশপ্ত রবিবারও হয়েছিল তাঁদের শুটিং৷ তবে তাঁর প্যাকআপ হয়ে গিয়েছিল বেলা ৩টে নাগাদ এবং তারপর তিনি হোটেলে চলে আসেন৷ সেখানে দুপুরের খাবার খেয়ে, লাগেজ গুছিয়ে তাঁরা কলকাতার উদ্দেশ্যে রওনা হন বিকেল সাড়ে ৪টা নাগাদ৷ ফেরার পথে তালসারির দুর্ঘটনার কথা জানতে পারেন তাঁরা এবং রাহুল যে আর নেই!

আসল ঘটনা জানিয়ে ভাস্কর বলেন, “রাহুলের মৃত্যুর কারণ আমার কাছে এখনও এক ধোঁয়াশা। কারণ, চিত্রনাট্যে সত্যিই ছিল না গভীর জলে গিয়ে শুট করার দৃশ্য। রাহুল-শ্বেতা সৈকতের জলে পা ভিজাবে, পরস্পরের শরীরে খেলার ছলে জল ছিটিয়ে দেবে…সেই জল রাহুলের চোখে ঢুকে যাবে। রাহুল মুখেচোখে জল মুছছে -এই ফাঁকে শ্বেতা লুকিয়ে পড়বে আর রাহুল তাকে চিৎকার করে ডাকবে, খুঁজবে…স্রেফ এতটুকু ছিল। মানে মিষ্টি রম-কম ব্যাপার আর কী! সেখান থেকে কী যে হল। কেন যাওয়া হল সমুদ্রের গভীরে, আমি সত্যিই জানি না। কার নির্দেশে, কে চেয়েছিল ওরকমভাবে দৃশ্যের শুটিং করতে -এসব সত্যিই আমার জানা নেই।

ওর শেষযাত্রায় যাইনি আমি। ওকে ওইভাবে দেখতে পারব না বলেই। আমার পরিচিতি কারওরই মৃত্যু হলে তাঁর শেষযাত্রায় আমি যাই না। ওই দৃশ্য আমি সহ্য করতে পারি না।”