
জমে উঠেছে জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের পর্ব। টিআরপিতে সময়ের সমস্যার জন্য একটু পিছিয়ে পরলেও বর্তমান এপিসোড জমজমাট। শুটিংয়ের জন্য অভিনেতা জিতু কমল গত দু-তিন দিন বিরতিতে রয়েছেন। তবে অপর্ণা চরিত্রে শিরীন একাই পর্ব জমিয়ে রেখেছে।
সদ্য প্রকাশ পেয়েছে ধারাবাহিকের একটি জমজমাট প্রোমো। প্রোমোতে দেখা যাচ্ছে হোলিতে ব্যস্ত সকলে। আর হোলির শুভ দিনেই অপর্ণা হয়ে উঠবে রাজনন্দিনী। তার পূর্বজন্মের সব স্মৃতি মনে পড়ে যাবে।
দেখা যায় সকলের সামনে হোলিতে নিজের মতো নাচতে থাকে অপর্ণা। আর্য তাকে থামাতে গেলেই সে জানায় “আমি রাজনন্দিনী, আমি এসেছি প্রতিশোধ নিতে”। অপর্ণার মুখে এইকথা শুনে অবাক হয়ে যায় আর্য। রাজনন্দিনীর খুনি কে? এবার আসল রহস্য বের করবে অপর্ণা। বোঝাই যাচ্ছে আগামীদিনে টানটান পর্ব হতে চলেছে এই মেগায়।
