
‘মিঠাই’ ধারাবাহিকে ছোট্ট মিষ্টির চরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল খুদে শিল্পী অনুমেঘা কাহালি। এইটুকু বয়সেই এত তুখোর অভিনয় সত্যিই ভাবা যায়না। সম্প্রতি বড় পর্দায় দেবের মেয়ে হিসেবেও কাজ করেছেন প্রজাপতি ২ ছবিতে।
অভিনয়ের পাশাপাশি পড়াশুনাতেও দুর্দান্ত শিশুশিল্পী। ছোটবেলা থেকেই অনুমেঘা লেখাপড়া করতে ভালোবাসে। শুটিং চলাকালীন অনুমেঘা নাকি ফাঁকে ফাঁকে নিজের পড়াশোনা করে নেয়। এবার তারই ফলাফল মিলল সার্টিফিকেটে। অঙ্কে গোল্ড মেডেল পেল ছোট্ট অনুমেঘা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে সুখবর দিল খুদে অভিনেত্রী। যেখানে স্কুল ড্রেস পরে অনুমেঘা, গলায় একটি সোনার মেডেল। সঙ্গে একটি সার্টিফিকেট। সঙ্গে লেখা, ‘ম্যাথস অলিম্পিয়াডের আগের দিনও প্রজাপতির শ্যুট ছিল। কখনো ভাবিনি গোল্ড মেডেল আসবে। ভীষণ খুশি।’ খুদেকে তাঁর সাফল্যের জন্য ভালোবাসায় ভরিয়েছে নেটিজেনরাও।
সার্টিফিকেট বলছে নিউটাউনের অর্কিড ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা অনুমেঘার, সেই স্কুলেরই ক্লাস ফোরের ছাত্রী সে। অর্থাৎ, এবার সে পঞ্চম শ্রেণিতে উঠবে।
অনুমেঘার মা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই অনুমেঘা লেখাপড়া করতে ভালোবাসে। শুটিং চলাকালীন অনুমেঘা নাকি ফাঁকে ফাঁকে নিজের পড়াশোনা করে নেয়। বাবা-মায়ের কথায়, ‘সিনের ফাঁকে বই নিয়ে পড়ে। কিছু বললেই সেটা মন দিয়ে করত। স্কুলের পেন্ডিং কাজও শুটিংয়ের ফাঁকে শেষ করে ফেলে। আসলে ক্লাস টেস্টে ২০-তে ২০ পেতে হবে—এটা ওর মাথায় ঢুকে গিয়েছে।’
View this post on Instagram
