চিনতে পারছেন মায়ের কোলে থাকা ছোট্ট খুদেকে? ছবিতে কনের বেশে এই মেয়েটি আজকে বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী

সম্পুর্ণা লাহিড়ী

প্রথম ছবিতে মায়ের কোলে, পরবর্তী ছবিতে কনের বেশে সেজে থাকা খুদে অভিনেত্রীকে চিনতে পারছেন। বর্তমানে সোশ্যাল মিডিয়া ট্রেন্ড অনুযায়ী, অভিনয় জগতের অনেক তারকাই সমাজ মাধ্যমের পাতায় শেয়ার করে নিচ্ছেন তাদের শৈববের স্মৃতি। তবে ছবিতে থাকা অভিনেত্রীর ছোটবেলাকার ছবি দেখে বোঝার উপায় নেই সে আসলে কে?

এই ছোট্ট খুদে বাংলা সিরিয়ালের একজন জনপ্রিয় অভিনেত্রী। যিনি জনপ্রিয়তা পেয়েছিলেন ছোটো পর্দার ধারাবাহিক ‘তারে আমি চোখে দেখিনি’ এর তুর্কি চরিত্রের মাধ্যমে। এটাই তার প্রথম অভিনয়। তার এই চরিত্র এবং এই ধারাবাহিক, সকল দর্শকদের মনে এখনও গেঁথে রয়েছে।

তুর্কি চরিত্রের পর তিনি জনপ্রিয় হয়েছিলেন, বড় ডাইনি মায়া চরিত্রে । ২০১৯ সালে সম্প্রচার হওয়া স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘নজর’- এ তাঁর অভিনয় সকলেরই মন কেড়েছে। লম্বা বিনুনি, কালো জাদুর অধিকারিণী এক চরিত্রে দেখা মিলেছিল তার।

এবার নিশ্চই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে? ছবিতে থাকা খুদে আসলে অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী। একটা সময় টিভির পর্দায় অভিনেত্রীকে নিয়মিত দেখা গেলেও বর্তমানে সেভাবে পর্দায় দেখা মেলে না তার।

সম্পুর্ণা লাহিড়ী

Previous article100 টি সেরা ভ্রমণ নিয়ে উক্তি যা জীবনে অনুপ্রেরণা যোগাবে
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।