টিআরপিতে বড় চমক! করুন পরিণতি বিদ্যা ব্যানার্জির, লক্ষ্মীঝাঁপির কাছে হেরে গেল চিরদিনই তুমি যে আমার

টিআরপি

চলতি সপ্তাহে প্রকাশ পেল বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা। স্লট লিডে হাড্ডাহাড্ডি লড়াই দুই চ্যানেলের মধ্যে। এবারে বেঙ্গল টপারের মুকুট ছিনিয়ে নিল জি-বাংলার ধারাবাহিক। পরশুরামকে হারিয়ে বাজিমাত করল পরিণীতা। হেরে গেল বিদ্যা ব্যানার্জি।

ফের চিরদিনইর রেটিং এ ছন্দপতন। লক্ষ্মী ঝাঁপির কাছে পেরে উঠছে না ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। দিনে দিনে আরও টিআরপি কমছে এই মেগার। এমনিতেই এই ধারাবাহিক শেষ হওয়া নিয়ে গুঞ্জন চলছে চারিদিকে। স্লট লিড না করতে পারলে হয়তো আগামীদিনে চ্যানেল কঠোর সিদ্ধান্ত নিতে পারে। ৪.৬ নম্বর পেয়ে দশম স্থানে ঠাই পেয়েছে আর্য-অপর্নার গল্প।

অন্যদিকে জমজমাট পর্ব দেখিয়ে বাজিমাত করল নিশা-উজির গল্প। ৬.০ রেটিং পেয়ে তৃতীয় স্থান দখল করল দুই জনপ্রিয় ধারাবাহিক জোয়ারভাঁটা ও পরশুরাম। এক ধাক্কায় রেটিং কমে পঞ্চম স্থানে বিদ্যা ব্যানার্জি।

চলতি সপ্তাহে ৬.২ রেটিং নিয়ে প্রথম স্থানে পরিণীতা, দ্বিতীয় স্থানে ৬.১ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রাঙামতি। তৃতীয় স্থানে ৬.০ রেটিং নিয়ে রয়েছে জোয়ার ভাঁটা ও পরশুরাম এবং চতুর্থ স্থান দখল করল ও মোর দরদিয়া, প্রাপ্ত নম্বর ৫.৭। পঞ্চম স্থানে রয়েছে বিদ্যা ব্যানার্জি , প্রাপ্ত নম্বর ৫.৫।

প্রথম – পরিণীতা (৬.২)

দ্বিতীয় – রাঙামতি (৬.১)

তৃতীয় – জোয়ার ভাঁটা । পরশুরাম (৬.০)

চতুর্থ –  ও মোর দরদিয়া  (৫.৭)

পঞ্চম –  প্রোফেসার বিদ্যা ব্যানার্জি (৫.৫)

ষষ্ঠ –  লক্ষ্মী ঝাঁপি  (৫.৪)

সপ্তম – আমাদের দাদামণি (৫.৩)

অষ্টম –  তারে ধরি ধরি মনে করি (৫.১)

নবম –  কনে দেখা আলো (৪.৯)

দশম –  বেশ করেছি প্রেম করেছি । চিরদিনই তুমি যে আমার । চিরসখা (৪.৬)