
চলতি সপ্তাহে প্রকাশ পেল বাংলা সিরিয়ালের টিআরপি তালিকা। এবারে স্টার জলসার কাছে গো-হারা হারল জি-বাংলা। টিআরপি প্রথম পাঁচে জায়গা করে নিল স্টার জলসার ধারাবাহিক। তবে এবারে বেঙ্গল টপারের মুকুট ছিনিয়ে নিল জি-বাংলার ধারাবাহিক। পরশুরামকে হারিয়ে বাজিমাত করল পরিণীতা। হেরে গেল বিদ্যা ব্যানার্জি।
ফের চিরদিনইর রেটিং এ ছন্দপতন। লক্ষ্মী ঝাঁপির কাছে পেরে উঠছে না ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। দিনে দিনে আরও টিআরপি কমছে এই মেগার। এমনিতেই এই ধারাবাহিক শেষ হওয়া নিয়ে গুঞ্জন চলছে চারিদিকে। স্লট লিড না করতে পারলে হয়তো আগামীদিনে চ্যানেল কঠোর সিদ্ধান্ত নিতে পারে।
অন্যদিকে জমজমাট পর্ব দেখিয়ে বাজিমাত করল নিশা-উজির গল্প। ৬.১ রেটিং পেয়ে তৃতীয় স্থান দখল করল জোয়ারভাঁটা। গত সপ্তাহে বেঙ্গল টপার হলেও এক ধাক্কায় রেটিং কমে চতুর্থস্থানে বিদ্যা ব্যানার্জি। দ্বিতীয় স্থানে ৬.৩ রেটিং নিয়ে বাজিমাত করল পরশুরাম।
চলতি সপ্তাহে ৬.৪ রেটিং নিয়ে প্রথম স্থানে পরিণীতা, দ্বিতীয় স্থানে ৬.৩ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে পরশুরাম । তৃতীয় স্থানে ৬.১ রেটিং নিয়ে রয়েছে জোয়ার ভাঁটা এবং চতুর্থ স্থান দখল করল বিদ্যা ব্যানার্জি ও রাঙামতি, প্রাপ্ত নম্বর ৬.০। পঞ্চম স্থানে রয়েছে ও মোর দরদিয়া , প্রাপ্ত নম্বর ৫.৮।
দেখে নেওয়া যাক একনজরে বাংলা সিরিয়ালের টিআরপি
প্রথম – পরিণীতা (৬.৪)
দ্বিতীয় – পরশুরাম (৬.৩)
তৃতীয় – জোয়ার ভাঁটা (৬.১)
চতুর্থ – বিদ্যা ব্যানার্জি, রাঙামতি (৬.০)
পঞ্চম – ও মোর দরদিয়া (৫.৮)
ষষ্ঠ – তারে ধরি ধরি মনে করি । আমাদের দাদামণি (৫.৪)
সপ্তম – লক্ষ্মী ঝাঁপি (৫.২)
অষ্টম – চিরদিনই তুমি যে আমার । কনে দেখা আলো । চিরসখা (৪.৮)
নবম – বেশ করেছি প্রেম করেছি (৪.৭)
দশম – কুসুম (৪.২)
