
সামনে এলো ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নিয়ে খারাপ খবর। আজকের লক্ষ্মী ঝাঁপি’র সাথে টিআরপিতে স্লট হেরেছে এই মেগা, যদিও কম গ্যাপে। গত সপ্তাহের তুলনায় অনেক গ্যাপ কমিয়েছে আর্য-অপর্ণার কাহিনী। বর্তমানে একের পর এক জমজমাট পর্ব উপহার দিচ্ছে দর্শকদের। এমনকি এই ট্র্যাকে দর্শকের দৃষ্টি আকর্ষণ করতে পারছে।
নতুন ধারাবাহিক আশায় এমনিতেই সোশ্যাল মিডিয়ায় তুমুল জল্পনা খুব শীঘ্রই শেষ হতে পারে ‘চিরদিনই তুমি যে আমার’ এর যাত্রা। যদিও পুরোটাই জল্পনা ভিত্তিক। চ্যানেলে বা প্রোডাকশন হাউসের তরফ থেকে যতক্ষণ পর্যন্ত আনুষ্ঠানিক কিছু ঘোষণা করা হচ্ছে ততক্ষণ ধারাবাহিক শেষ হওয়ার খবরে সম্পূর্ণ ভাবে মন্তব্য করা যাচ্ছে না, কারণ সবকিছু নির্ভর করছে টিআরপি উপর।
এসবের মাঝেই ‘চিরদিনই’ ভক্তদের জন্য চলে এলো খারাপ খবর। গত ১৪ আর ১৫ ই মার্চ টিভিতে সম্প্রচার হবে না ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। এই দুদিন সন্ধ্যে ৬ টা থেকে পরিণীতা এবং ৬.৩০ টায় জোয়ার ভাঁটা সম্প্রচার করা হবে স্পেশাল পর্ব। সেক্ষেত্রে বিচার করলে দু-দিনের টিআরপি আসবে না অর্থাৎ আগামী সপ্তাহে আরও কমতে পারে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের টিআরপি।
